
লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাতের উদ্যোগে নগরীর ধনিয়ালা পাড়া মহল্লা জন কল্যাণ সমিতির সহযোগিতায় ফ্রি চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস টেস্ট ও খতনা কর্মসূচি সম্পন্ন হয়।
আন্তর্জাতিক সেবা সংগঠন
লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাতের উদ্যোগে আয়োজিত এ বিনামূল্যের স্বাস্থ্যসেবার কর্মসূচিতে তিন শতাধিকের ও বেশী মানুষ অংশগ্রহণ করেন।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম লায়ন্স জেলা ৩১৫- বি৪ এর মাননীয় জেলা গভর্নর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন এমজেএফ , ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোঃ আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ , ২য় ভাইস জেলা গভর্নর লায়ন পারভিন মাহমুদ এফসিএ পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন বেলাল উদ্দিন চৌধুরী এমজেএফ , জিএসটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনর লায়ন হেলাল উদ্দিন আহমেদ, রিজিওন চেয়ারপারসন হেডকোয়ার্টার লায়ন তারেক কামাল, ধনিয়ালাপাড়া মহল্লা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে উপস্হিত ছিলেন সভাপতি হাজী মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক শেখ মোহাম্মদ জাহিদ ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ রেজা রনি, ক্লাব প্রেসিডেন্ট লায়ন আনিসুল হক খান এমজেএফ, জোন চেয়ারপার্সন কন্সার্ন লায়ন মোঃ ফখরুল আলম, জোন চেয়ারপারসন লায়ন আবদুর রহমান খোকন , ক্লাব সহ সভাপতি লায়ন সুলতান বোরহান উদ্দিন আহমেদ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এবারে সেবার জন্য যে ডাক দিয়েছেন “কমিটমেন্ট” এই স্লোগানে কম সুবিধা বঞ্চিত মানুষের জন্য সেবার কাযক্রম তাদের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য সকল লায়ন্স ক্লাব গুলো নিরলস ভবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং প্রতিনিয়ত চলবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply