1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক-পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে নারীকে জিম্মি, শ্লীলতাহানি ও ভিডিও ধারন ক‌রে চাঁদা দাবি! আটক ২। পটিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল আনন্দ উৎসব পটিয়ায় বিএনপির সাবেক এমপি নজরুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ চুরি, মালামাল লুট দখলমুক্ত করে করে ৭৫ একর বনভূমি বনায়ন প্রশংসিত হয়েছেন বন কর্মকর্তা বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পটিয়ায় শখের ছাদ বাগানে চাতকী কমলার বাম্পার ফলন জননিরাপত্তা ও অপরাধ প্রতিরোধে আগাম পরিকল্পনা জরুরি লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ার রিয়াজুল উলুম মাদ্রাসার গৌরব “সেরা প্রতিভার সন্ধান ২০২৬” প্রতিযোগিতায় হুসনে সাউত বিভাগে ২য় স্থান বিএনপি প্রতিষ্ঠার আদর্শ-চেতনা ও তৃণমূলের প্রত্যাশা গণতন্ত্র, সুশাসন ও উন্নত চন্দনাইশ বিনির্মাণে করণীয় -মহিউদ্দীন কাদের লালন শাহ পরশে ফাউন্ডেশনের উদ্যোগে কবি কাজী নজরুল ইসলাম এর ৫০ তম প্রয়াণ দিবস পালিত

সাংবাদিক-পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে নারীকে জিম্মি, শ্লীলতাহানি ও ভিডিও ধারন ক‌রে চাঁদা দাবি! আটক ২।

  • সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ পঠিত

 

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরীর হালিশহর শ্যামলী আবাসিক এলাকার একটি বাসায় কলিং বেল চা‌পে, দরজা খুল‌তেই ধাক্কা দিয়ে ঢুকে পড়ে ৫ জনের একটি সংঘবদ্ধ দল। ঢুকেই নিজেদের সাংবাদিক ও পুলিশ পরিচয় দেন তারা। দেখানো হয় আইডি কার্ড ও ওয়াকিটকি।

বাসায় ঢুকেই ঘরে থাকা এক নারী ও তাঁর দুই ছেলের বউকে জিম্মি করে ভিডিও ধারণ শুরু করেন তারা। সাংবাদিক পরিচয় দিয়ে ঘরে ‘অনৈতিক কাজ’ চলছে এমন অভিযোগ তুলে তল্লাশির নামে আসবাবপত্র ও আলমারি তছনছ করা হয়।

একপর্যায়ে ৫৫ বছর বয়সী ওই নারীকে শ্লীলতাহানি করে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দাবি করে ১ লক্ষ টাকা ।

ভুক্তভোগী কৌশলে বিষয়টি তাঁর ছেলেকে জানালে ছেলে ৯৯৯-এ ফোন করে, খবর পে‌য়ে পুলিশ ঘটনাস্থ‌লে পৌ‌ছে। অভিযান চালিয়ে পু‌লিশ দুইজনকে আটক করে । আদৌও তারা কোন পুলিশ সদস্য ছিলেন না। এরা প্রত্যেকেই প্রতারক।

এ ঘটনায় কথিত ওই ‘সাংবাদিক’সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট