1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাসূলুল্লাহ(দ.)’র প্রতি সম্মান ও ভালবাসা সফলতার সোপান -সৈয়্যদা আফরা দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। -সাঈদ আল নোমান এমপি সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি -মো: ওসমান হোসেন সাকিব কৃত্রিম কিডনি তৈরি করে সারা বিশ্বে চমক লাগান চট্টগ্রামের সন্তান ড. শুভ রায়। বোয়ালখালীতে কারখানায় চোর সন্দেহে আটক যুবকের মৃত্যু এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত শফিকুল সভাপতি আলমগীর সাধারণ সম্পাদক পটিয়ায় মানবতার বন্ধনের কার্যকরী কমিটি গঠন। জাসাস চট্টগ্রাম মহানগর এর উ‌দ্যেগে জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলা‌মের ১২৭ তম জন্মবার্ষির্কী উদযাপন সম্পন্ন। আবারও চট্টগ্রাম নগরীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার মুদি দোকানি ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

চকরিয়ায় চেয়ারম্যান প্রার্থী সাবেক এমপি জাফরের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসী হামলায় সাংবাদিক মোহাম্মদ উল্লাহ আহত

  • সময় বুধবার, ১ মে, ২০২৪
  • ৩৭৩ পঠিত

চকরিয়া ( কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক এমপি জাফর আলমের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন ও ইনানী প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ। এক পর্যায়ে তাকে হত্যার চেষ্টা করা হয়। ওই সময় তার ব্যবহৃত দুটি মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা। আহত সাংবাদিক মোহাম্মদ উল্লাহকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার ( ৩০ এপ্রিল) বেলা সোয়া দুইটার দিকে চকরিয়া থানার অদূরে হামলার এ ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিক মোহাম্মদ উল্লাহ ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে থানার ইন্সপেক্টর তদন্ত অরুপ কান্তি চৌধুরী ও অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকারসহ একদল পুলিশ ঘটনাস্থলে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ব্যাপারে ভিকটিম লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে সাংবাদিক মোহাম্মদ উল্লাহর উপর হামলার ঘটনায় একইদিন সন্ধ্যায় প্রতিবাদ সভার ডাক দিয়েছে চকরিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট