1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীতে মাকে হত্যা: র‍্যাব-৭ ও র‍্যাব-১৫-এর যৌথ অভিযানে ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত বার্তা পেয়েছেন। ভূঁয়া কাগজে বন্দর থেকে বের করা কন্টেইনার উদ্ধার, জড়িতদের ধরতে তদন্ত কমিটি এপেক্স বাংলাদেশের উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন। এম. এ. হাশেম রাজুর ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে শুভেচ্ছা বিনিময় ও সেমিনার অনুষ্ঠিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বোয়ালখালীতে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু, দিশেহারা পরিবার রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) কর্তৃক পঙ্গু রোগীকে হুইল চেয়ার প্রদান রংপুরে জাল নোট চক্রে র‌্যাবের বড় অভিযান: কারখানা ও সরঞ্জামসহ গ্রেফতার ১

নগরীতে কেবি হেলথ কেয়ারের উদ্যোগে খতমে কুরআন, দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • সময় শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৪৪৯ পঠিত

 

নগরীর কালামিয়া বাজার মোড়ের ফুলকলির পার্শ্বে এ জে ভবনে প্রতিষ্ঠিত কেবি হেলথ কেয়ারের উদ্যোগে খতমে কুরআন, দোয়া মাহফিল ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষে ফ্রি ‘মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর (শুক্রবার) বিকালে কালামিয়া বাজারের অসংখ্য আলেম উলামা, দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ফ্রি চিকিৎসা পরামর্শ এবং ওষুধ প্রদান করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে অংশ নেন কেবি হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ মহিউদ্দীন, এমএসকে নিউজের সম্পাদক অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী, মোহাম্মদ ওয়াহিদ হালিম ইমন, ডাঃ মারজিয়া রহমান তানিন, ডাঃ ইসরাক হোসেন সৈকত, ডাঃ হাসান মুরাদ, মোহাম্মদ মাহবুবুর রহমান আরমান, ডাঃ উর্মি চৌধুরী, ডাঃ সৈয়দ আফতাব বিপ্লব, মোহাম্মদ মিজানুর রহমান সোহেল, মোহাম্মদ এনামুল হক এনাম, ডাঃ মোহাম্মদ এনামুল হক এনাম, মোহাম্মদ মোর্শেদ, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ শফিকুর রহমান, জায়তুননেসা বেগম ও ফাতেমা বেগম প্রমুখ।

এমএসকে নিউজের সম্পাদক অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই জনপদের জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষে এই মহৎ প্রচেষ্টায় অংশগ্রহণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। যারা প্রায়ই স্বাস্থ্যসেবার সুবিধাগুলো থেকে বঞ্চিত হয় তাদেরকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে, স্বাস্থ্যসেবার চাহিদাগুলো পূরণ করার যে চেষ্টা কেবি হেলথ কেয়ার করছে, তাতে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি। এই উদ্যোগের জন্যে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই
কেবি হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ মহিউদ্দীন ও কেবি হেলথ কেয়ার কর্তৃপক্ষকে।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নুর বেগম জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ইউসুফ চৌধুরী আল কাদেরী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট