1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বন্দরটিলায় গণসংহতি আন্দোলনের বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জাসাস এর ইফতার মাহ‌ফি‌লে ভু‌মি ও পার্বত‌্য জেলা বিষয়ক মন্ত্রী ব‌্যা‌রিষ্টার মীর মোহাম্মদ হেলাল উ‌দ্দিন। কেমন রাষ্ট্র চাই’ বইয়ের মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রমজানের তাৎপর্য তুলে ধরলেন বক্তারা ফটিকছড়িতে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণে লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধিদের ঈদ উপহার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু হাটহাজারীতে মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল, সিয়াম সাধনার মাধ্যমে নফল ইবাদতে মনোযোগের আহ্বান পটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ (রহ.) স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি সভা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আবারও বাংলাদেশি আহত

  • সময় শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩২১ পঠিত

আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে মো. মনছুর আহমেদ (২৬) নামের এক বাংলাদেশী যুবকের বাম পায়ের আঙ্গুল ও পাতা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার (১ মে) বেলা ১২ টার দিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাইশফাড়ি তুইঙ্গাঝিরি বিওপি’র ৩৯ নং সীমান্ত পিলার সীমান্তসংলগ্ন মিয়ানমারের কাটা তারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত মো. মনছুর আহমেদ কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মোঃ সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, মনছুর সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে প্রবেশ করে বাশ কাটতে গিয়েছিলেন। ফেরার পথে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি কর্তৃক পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণে বাম পায়ের আঙ্গুল ও পাতা বিচ্ছিন্ন হয়ে যায় এবং গুরুতর আহত হন। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত গিয়ে তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শুক্রবার (২ মে) নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। যুবকটি অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে গিয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”

এ ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঝুঁকি রয়েছে। স্থানীয়দের অবৈধ পথে যাতায়াত না করার বিষয়ে সচেতন করা হচ্ছে।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নাইক্ষ্যংছড়ি সীমান্তে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি’র মাইন পুঁতে রাখার কারণে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাণহানি ও অঙ্গহানির মতো ভয়াবহ দুর্ঘটনা ঘটছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট