1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বাঘাইছড়িতে যুবদল নেতার স্থায়ী বহিষ্কার বোয়ালখালীতে গুণীজন সম্মাননা ও শিক্ষা সহায়তা প্রদানের মধ্য দিয়ে বৌদ্ধ যুব পরিষদের যাত্রা শুরু বোয়ালখালীতে ডাইনামিক স্পোর্টিং ক্লাবের অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দুবাই কিংস চট্টগ্রামে পানির ট্যাংকে লুকানো ৬ হাজার লিটার ডিজেল জব্দ অজানা স্থানে লুকিয়ে আছে জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা হত্যাকারী ইয়াসিন ও ফারুক পটিয়ার আলমগীর আলম এপেক্স বাংলাদেশের ‘বেস্ট প্রেসিডেন্ট’ নির্বাচিত। ২ লাখ টন এলএনজি’র বড় চালান নিয়ে চট্টগ্রামে আসছে ৩ জাহাজ এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ঈদ আড্ডা বান্দরবানে: বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয় দোহাজারীতে লোকনাথ মন্দিরের দ্বার উন্মোচন ও শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা চন্দনাইশে কানাইমাদারী প্রজ্ঞালোক কমপ্লেক্সে স্মৃতিসভা, গুণীজন সংবর্ধনা ও বৌদ্ধ সম্মেলনে জসীম উদ্দীন আহমেদ এমপি

নানা আয়োজনে গুরু জেমসের দুষ্টু ছেলের দলের এক যুগ পূর্তি উৎসব সম্পন্ন।

  • সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৬৫৫ পঠিত

রতন বড়ুয়া, চট্টগ্রামঃ

মোরা শাসন মানিনা, বারণ-ও শুনিনা, করি তাল-বাহানা, করি নানা ছলনা, গানের এই লাইন টি তুমুল জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউল জেমস এর দুষ্টু ছেলের দল এলবামের। ব্যান্ড তারকা জেমস কে ভালোবেসে ২০১০ সাল থেকে পরিচালিত হচ্ছে ভক্তদের গ্রুপ গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”।
এক যুগ পূর্তি উপলক্ষে এই গ্রুপের পক্ষ থেকে এবার আয়োজন করা হয়েছে আনপ্লাগড কনসার্ট। বিশেষ এই আয়োজনের বিষয়ে কথা হয় গ্রুপের সদস্যরা বলেন,

অনেকের বিশেষ অনুরোধে ২০১০ সাল হতে পরিচালিত আমাদের সকলের প্রিয় গ্রুপ গুরু জেমসের ”দুষ্টু ছেলের দল”এর ১২ বছর অর্থাৎ ১ যুগ পূর্তি উপলক্ষে আমাদের সকলের অতি পরিচিত কিছু গুরু ভক্তদের নিয়ে পুরান ঢাকার চাঁনখারপুলে একটি আনপ্লাগড কনসার্টের পরিকল্পনা করেছি।
গ্রুপের সদস্য চট্টগ্রামের অঞ্জন বলেন পরিচিত অনেক ভাই-ব্রাদার আছে যারা গুরুর গান কভার করার ভালোই চেষ্টা করে। এই রকম কিছু প্রতিভাবান শিল্পীদের নিয়ে আমরা ২টি শো করার চেষ্টা করবো, প্রথমটা ঢাকায় অবস্থান করছেন তাদের নিয়ে যেমন, আদনান আসিফ, তানিম মাহমুদ, আশিক হোসাইন, সম্রাট গালিব শাই, সহ অন্যান্যদের নিয়ে। আর দ্বিতীয়টা হবে ঢাকার বাইরের দুষ্টুদের নিয়ে যেমন জেমস অনিক, মোহাম্মদ মামুন মিয়া, জেমস জানিব সহ কিছু দুষ্টুদের নিয়ে!
তারই ধারাবাহিকতায় পুরান ঢাকায় একটি হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল দুষ্টু ছেলের দলের যুগোপুর্তি উৎসব।
যে উৎসবে চট্টগ্রাম সহ বিভিন্ন প্রান্ত থেকে গুরু জেমস ভক্তরা উপস্থিত হয়েছেন।
শুক্রবার চার আগস্ট বিকেল পাঁচটায় শুরু হয় আনুষ্ঠানিকতা। একে একে দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করে জেমস ভক্তরা।
রাত নটায় শুরু হয় কনসার্ট। শিল্পীরা গুরু জেমসের বিভিন্ন গান পরিবেশন করেন।
এই যুগপূর্তি উৎসব যেন মিলন মেলায় পরিণত হয়। দুষ্টু ছেলের দলের শিল্পীরা একে একে গুরু জেমসের সারা জাগানো গানগুলো পরিবেশন করে শ্রোতাদের মন জয় করে তোলেন।
এরপর রাত দশটায় ডিনারের আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট