1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রক্তঝরা পথ পেরিয়ে: বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের অবিনাশী যাত্রা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া সীতাকুণ্ডে ঈদ জামায়াতে সন্ত্রাসী চাঁদাবাজদের সর্তক করলেন এম পি ধর্মীয় ভাবগাম্ভীর্যে চট্টগ্রামে পবিত্র ঈদের জামাতে দল-মতের মানুষের ঢল শোক সংবাদ মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন সুবিধাবঞ্চিত শিশুদের রাঙাতে ‘বি ফর বাংলাদেশ’-এর ‘রঙিন হাতে ঈদ’ উৎসব জুমাতুল বিদায় ঢাকা ও চট্টগ্রামে মুসল্লীদের ঢল- শনিবার ঈদুল ফিতর দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার ঈদকে ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, র‍্যাবের টহল বৃদ্ধি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ৬৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

নির্বাচনের ইশতেহারের সড়ক নিরাপত্তা উন্নত গণপরিবহনের অঙ্গীকার চাই- যাত্রী কল্যাণ সমিতি

  • সময় মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৪ পঠিত

ঢাকা: ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার ২০২৬

সড়ক দুর্ঘটনায় প্রতিবছর ১০ হাজারের অধিক মানুষের জীবন বাঁচাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনীতিক দল ও জোটের নির্বাচনী ইশতেহারের সড়ক নিরাপত্তা ও উন্নত গণপরিবহনের অঙ্গীকার অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আজ ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দেশের গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোঃ মোজাম্মেল চৌধুরী এই দাবী জানান।

বিবৃতিতে তিনি বলেন, স্বাধীনতাত্তোর বাংলাদেশে বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দল ও সরকারের অদুর্দশীতায় এবং কতিপয় পরিবহনের মালিক ও শ্রমিক সংগঠনের বেপরোয়া চাঁদাবাজির কারণে সড়ক দুর্ঘটনায় প্রাণহানী ও হতাহতের সংখ্যা বেপরোয়াভাবে বাড়ছে। কৌশলগত পরিবহন পরিকল্পনায় গলদের কারণে সারাদেশে শহর ও শহরতলীর যোগাযোগের বাস নেটওর্য়াক ভেঙ্গে পড়েছে। মোটরসাইকেল, ব্যাটারিচালিত অটোরিক্সা, সিএনজিচালিত অটোরিক্সার মত ছোট ছোট যানবাহন নির্ভর পরিবহন ব্যবস্থা গড়ে ওঠার কারণে যানজট ও সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। এতে করে সড়কের বিশৃঙ্খলা, অরাজকতা ও ভাড়া নৈরাজ্যের কারণে দেশের সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ চরমভাবে বেড়েছে। এহেন পরিস্থিতি থেকে উত্তোরণে, সড়ক দুর্ঘটনা ভয়াবহ ছোবল থেকে মানুষের প্রাণহানি থামাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তা ও উন্নত গণপরিবহনের অঙ্গীকার অর্ন্তভুক্ত করার দাবি জানিয়েছেন তিনি।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট