1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর মা-ছেলে নিহত বোয়ালখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, চালক ছুটিতে সীরাতের শিক্ষা ব্যাক্তি জীবন ও রাস্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে: মুফতি আলী হাসান ওসামা পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

নীলফামারী কিশোরগঞ্জে চিতাবাঘের আতঙ্কে পিটিয়ে মারল স্থানীয়রা।

  • সময় বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৮ পঠিত

মোঃ শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ

নীলফামারীর কিশোরগঞ্জে হঠাৎই চিতা বাঘের আক্রমণে শিশুসহ ৪ জন আহত হয়েছেন।
বাঘের হিংস্রতার আতঙ্কে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলেছে স্থানীয়রা৷

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া এলাকার আকালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মাগুড়া ইউনিয়নের আকালীবেচা পাড়া গ্রামের বুদু মিয়ার ছেলে বুলেট মিয়া (২৮), মৃত মকবুল হোসেনের ছেলে ফেরদৌস আলম (৩৫), ছকমাল হোসেনের ছেলে নায়েব আলী (৪০) ও মাগুড়া উত্তর পাড়া গ্রামের চাঁন মিয়ার শিশু সন্তান জান্নাতুল (৮)।

স্থানীয় সূত্রে জানাযায়, বাঘটি কোথা থেকে কীভাবে লোকালয়ে এসেছিল তা তারা জানেন না। বুধবার সকাল ১১টায় রংপুর-দিনাজপুর তিস্তা সেচ ক্যানেলের সেতু সংলগ্ন একটি বট গাছে চিতা বাঘটিকে দেখতে পেয়ে চিৎকার দেয় কয়েকজন শিশু। তাদের চিৎকারে এলাকার লোকজন বাঘ দেখার জন্য ভিড় জমায় ও প্রশাসনের মাধ্যমে বন বিভাগকে খবর দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, বন বিভাগ থেকে লোকজন আসার আগেই বাঘটি গাছ থেকে লাফ দিয়ে মাটিতে নেমে শিশুসহ চারজনকে আক্রমণ করে। পরে স্থানীয় লোকজন বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। এরপর মৃত বাঘটিকে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে স্থানীয়রা।

এদিকে, বাঘ দেখার জন্য হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমিয়েছে সেখানে। বাঘের আক্রমণে আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু বলেন, আমি ঘটনাস্থলে আছি। মানুষকে হামলা করার কারণে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলেছে। বনবিভাগের লোকজন এসে মৃত বাঘটিকে নিয়ে যাচ্ছে।

রংপুর বনবিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায় বলেন, আমাদের লোকজন সেখানে কাজ করছেন। পরে বিস্তারিত জানানো হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট