1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয়ানগরে মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে বিস্ফোরক সংবাদ সম্মেলন, দর্পন প্রপার্টিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ পটিয়ায় রমজানের শুরুতেই লেবুর বাজারে অস্থিরতা, হালি ১২০ টাকায় বিক্রি। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় কীটনাশক যুক্ত মশারি বিতরণ,অনুষ্ঠিত হয়েছে। একুশ শতকে একুশের চেতনায় উদীয়মান বাংলাদেশ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিসিআরসি’র সমাবেশ: নতুন সরকারের কাছে প্রত্যাশার বার্তা “পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য – মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী ভিলেজ এপসি ৪-০ গোলে চ্যাম্পিয়ন চন্দনাইশ চৌধুরী পাড়া একতা সংঘের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চৌধুরী পাড়া ফুটবল দল ২-০ গোলে চ্যাম্পিয়ন চন্দনাইশ সাদেক মোহাম্মদ পাড়া ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চট্টগ্রামে ফল ও সিলিন্ডার গ্যাস বিক্রি বেশি দামে, ৫ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা মোস্তানছির হক সভাপতি সাজিদ সাধারণ সম্পাদক বোয়ালখালী স্টুডেন্ট ফোরাম ঢাকার নতুন কমিটি গঠিত

নুরাল পাগলের ভক্ত রাসেল নিহতের ঘটনায় মামলা, আসামি ৪ হাজার, গ্রেফতার ২

  • সময় মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ পঠিত

মোঃ শেখ ফরিদ ।

রাজবাড়ীতে নুরাল পাগলের দরবারে হামলায় ভক্ত রাসেল মোল্লা (২৮) নিহতের ঘটনায় অজ্ঞাতনামা ৪ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেছেন তার বাবা। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর অতিরিক্ত পু‌লিশ সুপার শরীফ আল রাজীব এ তথ্য নি‌শ্চিত ক‌রেন।

সোমবার দিবাগত রা‌তে গোয়ালন্দ ঘাট থানায় নিহত রা‌সেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদি হ‌য়ে এ মামলা দা‌য়ের ক‌রেন। মামলায় এখন পর্যন্ত আব্দুল লতিফ ও অভি মন্ডল রঞ্জু নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজবাড়ী অতিরিক্ত পু‌লিশ সুপার শরীফ আল রাজীব জানান, রা‌তে নুরা পাগলের ভক্ত নিহত রাসেলের বাবা বা‌দি হ‌য়ে এক‌টি মামলা ক‌রে‌ছেন। নতুন মামলায় দুইজনসহ এখন পর্যন্ত মোট ১৮ জন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। পূ‌র্বের পু‌লি‌শের উপর হামলা ও গা‌ড়ি ভাঙচুর মামলায় তদন্ত সাপেক্ষে আসামিদের অনে‌কেই এই মামলায় গ্রেফতার দেখানো হ‌বে। বাকী আসামী‌দের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

এর আগে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ এনে অজ্ঞাতনামা ৩ থে‌কে সা‌ড়ে ৩ হাজার জনকে আসামি ক‌রে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. সেলিম মোল্লা বাদি হয়ে এক‌টি মামলা দায়ের করেন। এই মামলায় এখন পর্যন্ত ১৬ জন‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট