1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান শোক সংবাদ সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান

পটিয়াতে ছিনতাইয়ের শিকার চাকরিজীবী তরুণী, আটক ৩ পুলিশের হেফাজতে

  • সময় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ পঠিত

সুমন চৌধুরী, পটিয়া

চট্টগ্রামের পটিয়ায় সানজানা শাওন (২৪) নামের এক তরুণী
ছিনতাইয়ের শিকার হয়েছেন। তিনি পটিয়ার একটি বেসরকারী হাসপাতালে রিসিপশনিস্ট হিসেবে কর্মরত আছেন।
এ সময় স্থানীয় জনতা ধাওয়া করে ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে পটিয়া আইডিয়েল হাই স্কুলের সামনে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন-মোঃ মিজান (৩২), সে পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার ৮নং ওয়ার্ড টেংরাখালী এলাকার আনছার আলীর পুত্র। ইয়াজুল (৩৩), সে পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানা বদূরতলী গ্রামের মফিজুল এর পুত্র এবং মোঃ কামাল (৫৫), সে বরিশাল জেলার কাউনিয়া থানার মতাসার এলাকার মৃত খালেক এর পুত্র।
ছিনতাইয়ের শিকার তরুণী জানান, তিনি অফিসে যাওয়ার পথে হঠাৎ ৫ যুবক তার ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাঁধা প্রদান করার চেষ্টা করলে তাকে ইঞ্জেকশন পুশ করার ভয় দেখানো হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৪০০০০/- টাকা ছিনিয়ে নেওয়া হয়। তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের ধাওয়া দিয়ে ধরে ফেলে। পরে গণপিটুনি দিয়ে জনতা তাদের পুলিশে সোপর্দ করে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন,
“স্থানীয়দের সহায়তায় তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট