1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান শোক সংবাদ সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান

পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

  • সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩২ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

চট্টগ্রামের পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১১ এপ্রিল, শনিবার পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা, কথামালা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
একাডেমির নির্বাহী পরিচালক শিমুল মল্লিকের সভাপতিত্বে এবং আবৃত্তি শিল্পী নীহারিকা পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও সমাজচিন্তক অধ্যক্ষ আবু তৈয়ব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাবিলা এন্ড ছৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস. এম. হারুনুর রশীদ, সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা মেঘনাথ দে, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা প্রকাশ দে, কুসুমকলি আর্ট স্কুলের পরিচালক চিত্রশিল্পী রাজন দে, শিল্পবাড়ি আর্ট স্কুলের পরিচালক চিত্রশিল্পী নয়ন দে, সুরালয় সাংস্কৃতিক একাডেমির পরিচালক সমির দে, ছবিঘর আর্ট স্কুলের পরিচালক চিত্রশিল্পী ফাহিদুর রহমান ফয়সাল, চিত্রশিল্পী সাগর, সংগীতশিল্পী দেবরাজ দেবু, একাডেমির সিনিয়র সদস্য ও সংগীতশিল্পী অঙ্কিতা দে, পলি শীল, প্রমিত দাশ, বাবলু দাশ, রিক্তা চক্রবর্তী, অর্পণ আচার্য্য, লাভলু দাশ, চিত্রশিল্পী চন্দ্রানী দাশ, তর্ন্বী নন্দী, বৃষ্টি দত্ত, প্রিতুল মিত্র, সৈকত বিশ্বাস, অন্তরা রায়, সুচমিতা শীল, শ্রাবণী রায়সহ আরও অনেকে।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপন কুমার দত্ত। শুরুতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন একাডেমির সমন্বয়ক শিবু মল্লিক।
প্রধান অতিথি অধ্যক্ষ আবু তৈয়ব তাঁর বক্তব্যে বলেন, “সুর ও ছন্দ মানুষের আত্মাকে সমৃদ্ধ করে এবং গীতল সাংস্কৃতিক একাডেমি নিষ্ঠার সঙ্গে সেই চেতনাকে জাগ্রত রাখছে।” তিনি আরও বলেন, বর্তমান সময়ে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন মানুষের মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার দত্তকে সম্মাননা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি বিশেষ মর্যাদা লাভ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ গীতল সাংস্কৃতিক একাডেমির এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সাংস্কৃতিক পর্বে একাডেমির শিক্ষার্থী ও সদস্যরা একক, দ্বৈত ও দলীয় সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া সংগীত নিকেতনের শিক্ষার্থীরা দলীয় তবলা লহরা পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানের শেষে একাডেমির সংগীত বিভাগের বার্ষিক সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। একই সঙ্গে আগত অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন একাডেমির সদস্যরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট