1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান শোক সংবাদ সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান

পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন আইন-শৃঙ্খলা রক্ষা সহ জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিতে ৭ দাবি

  • সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২৯৭ পঠিত

পটিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা সহ জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে ৭ দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে পটিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ তাদের ৭ দাবি তুলে ধরেন। এরমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় এজাহারভুক্ত আসামীদের দ্রুত গ্রেপ্তার, সন্ত্রাসীদের হাতে থাকা অস্ত্র উদ্ধার, সোস্যাল মিডিয়াসহ বিভিন্ন ভাবে গুজব রটনাকারী ও উস্কানীদাতা আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, পটিয়া থানা দালাল মুক্ত করে সাধারণ জনগণকে হয়রানী বিহীন দ্রুত সেবা প্রদান, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার, কিশোর গ্যাং এর উৎপাত ও মাদক ব্যবসা বন্ধে সক্রিয় ভূমিকা ও ব্যবস্থা গ্রহণ, পুলিশকে রাষ্ট্রীয় দায়িত্বের স্ব-ভূমিকায় অবতীর্ণ হয়ে সাধারণ জনগণের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ৫ আগষ্টের পরবর্তী পটিয়ার আইন-শৃঙ্খলা বিষয়ে আমরা বেশ উদ্বিগ্ন। ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় মামলা হওয়ার পরও এজাহারভুক্ত আসামীদের পুলিশ গ্রেপ্তার করছেনা। এলাকায় চুরি-ডাকাতি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে। যার দায়, পুলিশ প্রশাসন এড়াতে পারে না বলে মন্তব্য করেন তারা।
সংবাদ সম্মেলনে পৃথক পৃথকভাবে লিখিত বক্তব্য পাঠ করেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী, সংগঠনের নেতা গাজী হাফেজ শাহেদ, মাহবুব উল্লাহ্, রিয়াজুল ইসলাম রাজু, হাসান আল বান্না, শোয়াইব জিয়া, আব্দুল্লাহ আল মারূফ। উপস্থিত ছিলেন আবু সিদ্দিক, গাজী আবুল হাসনাত জুবায়ের, তামজিদ হোসাইন, সাজ্জাদ হোসেন শাকিল, জহিরুল ইসলাম, তাহসিন উল্লাহ, মিজানুর রহমান, আজিম মাহবুব, আজিজ আল নাহিয়ান, মাইনুউদ্দিন কানন, মোঃ আকবর খান আসিফ, জুবায়েত ইবনার প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট