1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত চন্দনাইশ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রাশেদ হামিদ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বোয়ালখালী চরণদ্বীপ মডেল প্রাথমিক বিদ্যালয়ে চুরি রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন। বাকলিয়া থানা পুলিশের অভিযান ৪ মামলার পলাতক দুর্ধর্ষ আসামি শওকত আলী গ্রেফতার বোয়ালখালীতে অনূর্ধ্ব-১৭ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

পটিয়া স্টেশন রোড ব্যাবসায়ী সমিতির এক বছর পর্দাপনে আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ পঠিত

 

পটিয়া স্টেশন রোড ব্যাবসায়ী সমিতির এক বছর পর্দাপন ও ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা স্টেশন রোড ব্যাবসায়ী সমিতির অস্থায়ী কার্যালয়ে সভাপতি মোহাম্মদ নুরুল আলম সওদাগর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আকতার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে অতিথি ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি আলমগীর আলম।
বক্তব্য রাখেন স্টেশন রোড ব্যাবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুল কাদের,অর্থ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম সওদাগর, ব্যাবসায়ী আবদুর রশীদ সওদাগর, নাছির উদ্দীন, পটিয়া স্বপ্ন সিঁড়ি ফাউন্ডেশনের সভাপতি হাসান মানিক,বাচা সওদাগর, ইমরান সওদাগর,খালেক সওদাগর, শফি সওদাগর,দিল মোহাম্মদ,সৈয়দ সওদাগর, ফারহান সওদাগর, ইমন,শাহাজান,সুমন প্রমুখ।
এতে বক্তারা বলেন আজ আমাদের জন্য এক গৌরবময় ও আনন্দঘন দিন। একদিকে ব্যবসায়ী সমিতির এক বছর পূর্তি, অন্যদিকে মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস।
এই দুটি উপলক্ষ আমাদেরকে একসাথে গর্ব, দায়িত্ব ও অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেয়।
মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের স্বাধীনভাবে ব্যবসা করার সুযোগ এনে দিয়েছে।
সেই স্বাধীনতার মূল্যবোধকে ধারণ করে সততা, ঐক্য ও সেবার মাধ্যমে ব্যবসায়ী সমাজকে এগিয়ে নেওয়াই আমাদের অঙ্গীকার।
এক বছরে যারা এই সমিতির কার্যক্রমে সহযোগিতা করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও আমরা ঐক্যবদ্ধ থেকে ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও সমাজের কল্যাণে কাজ করে যাব—এই প্রত্যাশা রাখি। পরে কেক কেটে এক বছর পূর্তি উদযাপন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট