1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বোয়ালখালীতে প্রাইভেট পড়ানোর আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার আলোকিত সমাজগঠনের এক নীরব স্থপতি- হযরত আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ (রহ) -সৈয়দ মিয়া হাসান রেডিসন ব্লু-তে আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ ও ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সম্পন্ন চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল পরিদর্শনে উর্ধতন কর্মকর্তারা সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড় দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার দীপেন দেওয়ান চন্দনাইশে গৃহবধূ মুক্তার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন উন্নয়নের পথে এগিয়ে যেতে হলে বিভেদ নয়, সম্মিলিত প্রচেষ্টা হতে হবে – এরশাদ উল্লাহ এমপি ইদের আগে সরকারি বেতন দ্রুত দেওয়ার ঘোষণা দুবাইয়ের ক্রাউন প্রিন্সের

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি উদ্যোগে দুই কীর্তিমানের কর্ম ও কীর্তিগাথা স্মরণ

  • সময় শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৩৩৪ পঠিত

চট্টগ্রামের পটিয়ার দুই কীর্তিমান বীরকন্যা প্রীতিলতা ও মুন্সি আবদুল করিম সাহিত্য বিশারদের কর্ম ও কীর্তিগাথা নিয়ে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি উদ্যোগে আয়োজিন করা হয় ‘কীর্তিমান স্মরণ’ অনুষ্ঠান।
আজ ১৭ তারিখ শুক্রবার বিকেল ৪টায় একাডেমির মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবির সভাপতিত্বে ও একাডেমির সদস্য নীহারিকা পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা ও কথামালায় অংশ নেন বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত নাট্যকার মিলন কান্তি দে, ছালেহ আহম্মদ-হাসান বানু ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. শাখাওয়াত হোসাইন হিরু, বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম এর কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এস এম মাসুম হান্নান, প্রত্যয়ের নির্বাহী সদস্য এস এম হারুনর রশীদ, সমাজ সেবক ফিরোজুল আলম চৌধুরী পলাশ, চিত্রশিল্পী হামেদ হাসান, সঙ্গীতশিল্পী শিবু মল্লিক, নৃত্যশিল্পী হৈমন্তী দে, এপেক্সিয়ান নাফিজ করিম চৌধুরী।

নাট্যকার মিলন কান্তি দে বলেন, বীরকন্যা প্রীতিলতা ও মুন্সি আবদুল করিম সাহিত্য বিশারদ ক্ষণজন্মা কীর্তিমান। তাঁদের অবদান দেশ ছাড়িয়ে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত। পটিয়ার মেয়ে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার বৃটিশ বিরোধী আন্দোলনে নিজেকে আন্তবিসর্জন দিয়ে প্রমান করেছেন দেশপ্রেমের উর্ধে কিছু নাই। দেশের মুক্তি সংগ্রাম ও দেশ গড়ার কাজে নারী-পুরুষের মধ্যে কোন পার্থক্য থাকা চলবেনা। পটিয়ার আরেক কৃতি সন্তান আবদুল করিম সাহিত্যবিশারদ আড়াই সহস্রাধিক পুঁথির পান্ডুলিপি সংগ্রহ করেন এবং ছয় শতাধিক গবেষণামূলক মেীলিক প্রবন্ধ রচনা করেন।

ডা.শাখাওয়াত হোসাইন হিরু বলেন, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি শুরু থেকেই শিক্ষা ও সাংস্কৃতিক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। পটিয়া ইতিহাস ও ঐতিহ্য সবার মাঝে তুলে ধরার জন্য কাজ করছে। আজকের কীর্তিমান স্মরণ অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র ছাত্রীরা পটিয়ার এই দুই কিংবদন্তি সম্পর্কে জানতে পারবে। তাঁদের কর্ম ও জীবন সম্পর্কে জানানোর জন্য আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

পরে অতিথিরা রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। সেই সাথে অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির  শিক্ষার্থীরা একক ও দলীয় আবৃত্তি  পরিবেশন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট