1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর মা-ছেলে নিহত বোয়ালখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, চালক ছুটিতে সীরাতের শিক্ষা ব্যাক্তি জীবন ও রাস্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে: মুফতি আলী হাসান ওসামা পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রবাসীরা আমাদের শক্তি, তারাই দেশের অর্থনীতির অন্যতম চাবিকাঠি-মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

  • সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৩১৬ পঠিত

শহিদুল ইসলাম, সিলেটঃ

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রবাসীরা আমাদের শক্তি। তারাই দেশের অর্থনীতির অন্যতম চাবিকাঠি। প্রবাসীদের আক্লান্ত পরিশ্রমের ফলে অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ে। সিলেটের প্রবাসীরা বিশে^র বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের ওয়ানস্টপ সেবা প্রদানের জন্য সিলেট সিটি কর্পোরেশনে একটি এনআরবি সেল গঠন করা হয়েছে। প্রবাসীদের যেকোন প্রয়োজনে দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে এ সেল গঠন করা হয়। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুর ১টায় বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকের উদ্যোগে অনুষ্ঠিত প্রবাসীদের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি আরও বলেন ‘আমি আদর্শিক ভাবে একজন বঙ্গবন্ধুর সৈনিক। তবে মেয়র হিসেবে আমি সবার। আমাকে সিলেটবাসী তাদের সেবক হিসেবে নির্বাচিত আমি দলমতে উর্দ্বে সবার কল্যাণে কাজ করে যাচ্ছি’। সিলেট নগরীকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে সিসিক। গ্রীণ, ক্লিন ও স্মার্ট সিলেট গঠন করাই আমাদের উদ্দেশ্য। আমার মেয়াদের মধ্যে সিলেটকে একটি আধুনিক নগরী হিসেবে নির্মাণ করবো।

নগর ভবনের সভাকক্ষে বৃহস্পতিবার (১১ জুলাই) এনআরবি কনসালটেন্ট ড. মিসবাউর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) ইউকের সভাপতি ওলি খান, সহ সভাপতি জামাল উদ্দিন, মঈনউদ্দি, বিসিএর কেন্টের সভাপতি এমকে জামান জুয়েল, চ্যানেল এস প্রতিনিধি মঈনউদ্দিন মঞ্জু, সিরাজ উদ্দিন তরফদার, বাহী মতিন, কামরুন্নাহার সুমা, ডা. মোহাম্মদ শাহ নেওয়াজ, মোঃ শাহজাহান প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট