1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত চন্দনাইশ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রাশেদ হামিদ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বাকখালী নদীতে কোস্টগার্ডের হানা ,মিয়ানমার পাচারের পথে ৭ লাখ টাকার পণ্যসহ ৬ পাচারকারী আটক!

  • সময় শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

কক্সবাজারের বাকখালী নদী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মিয়ানমারে চোরাপথে পাচারের উদ্দেশ্যে শুল্ক-কর ফাঁকি দিয়ে বহন করা এসব মালামালের বাজারমূল্য প্রায় ৭ লক্ষ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বাকখালী নদীর তীরঘেঁষা এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে পাচারের জন্য প্রস্তুতকৃত নিত্যপণ্য ও ওষুধসহ ৬ জনকে আটক করা হয়।

কোস্টগার্ড জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে জলপথে চোরাচালান সিন্ডিকেটের সক্রিয় সদস্য। শুল্ক-কর ফাঁকি দিয়ে এসব পণ্য মিয়ানমারে পাচার করার প্রস্তুতিকালে তাদের ধরা হয়।

অভিযান শেষে পাচারকাজে ব্যবহৃত বোট, উদ্ধার করা আলামত এবং আটককৃত ৬ জনকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান,
“চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট