1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত চন্দনাইশ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রাশেদ হামিদ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস পালিত

  • সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৫১ পঠিত

আনোয়ার হোসেন
‎বাঘাইছড়ি প্রতিনিধি:

‎নারী শিক্ষার অগ্রদূত ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত হয়েছে।

‎উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা। কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলার নির্বাহী অফিসার আমেনা মারজান।

‎প্রধান অতিথির বক্তব্যে (ইউএনও) আমেনা মারজান বলেন, “বেগম রোকেয়া তার লেখনী ও কর্মের মাধ্যমে নারীদের অধিকারের যে পথ দেখিয়ে গেছেন, সেই পথ অনুসরণ করেই আজ নারীরা সমাজের সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।”

‎এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মজুমদার ও বাঘাইছড়ি দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ভদ্রসেন চাকমা।

‎এছাড়া বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ কবির আহম্মেদ এবং বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আবদুল মাবুদ।

‎বক্তারা বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করে সমাজের সকল স্তরে নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

‎অনুষ্ঠান শেষে নারী জাগরণ ও উন্নয়নে বিশেষ অবদান রাখা সফল নারীদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট