1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত লায়ন সৈয়দ হারুন এমজিএফ চট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীসেবা উন্নয়নের দাবিতে স্মারকলিপি প্রদান কবিতাঃ কেমন বাজেট চাই -মো: ওসমান হোসেন সাকিব এপেক্স ক্লাব অব পটিয়ার ডিনার মিটিং অনুষ্ঠিত পটিয়া ধলঘাটে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে স্যার আশুতোষ সরকারি কলেজে বৃক্ষরোপণ মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, বিয়ের দিন গ্রেপ্তার দুই ছাত্রলীগ সদস্য বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নওজোয়ানের বৃক্ষরূপন কর্মসূচি বোয়ালখালীতে মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত লায়ন সৈয়দ হারুন এমজিএফ

  • সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫৯ পঠিত

 

মুহাম্মদ আবদুল আলী

টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর লায়ন সৈয়দ হারুন এমজিএফ বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

তাঁর এ নির্বাচনে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবিক কল্যাণ ও সামাজিক উন্নয়নে লায়ন সৈয়দ হারুন এমজিএফ গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। সেনবাগসহ বৃহত্তর অঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা এবং শিক্ষাবান্ধব নানা উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

উল্লেখ্য, বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য হিসেবেও তিনি পূর্ব থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে প্রতিষ্ঠানটির বাৎসরিক শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালনায় তাঁর সক্রিয় সহযোগিতা শিক্ষা বিস্তারে তাঁর আন্তরিক অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত।

শিক্ষা সংশ্লিষ্ট মহলের মতে, লায়ন সৈয়দ হারুন এমজিএফ-এর নেতৃত্বে বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও সমৃদ্ধ, সুসংগঠিত ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট