1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রক্তঝরা পথ পেরিয়ে: বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের অবিনাশী যাত্রা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া সীতাকুণ্ডে ঈদ জামায়াতে সন্ত্রাসী চাঁদাবাজদের সর্তক করলেন এম পি ধর্মীয় ভাবগাম্ভীর্যে চট্টগ্রামে পবিত্র ঈদের জামাতে দল-মতের মানুষের ঢল শোক সংবাদ মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন সুবিধাবঞ্চিত শিশুদের রাঙাতে ‘বি ফর বাংলাদেশ’-এর ‘রঙিন হাতে ঈদ’ উৎসব জুমাতুল বিদায় ঢাকা ও চট্টগ্রামে মুসল্লীদের ঢল- শনিবার ঈদুল ফিতর দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার ঈদকে ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, র‍্যাবের টহল বৃদ্ধি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ৬৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

বান্দরবানে রাতের আধারে ব্যবসায়ীর নগদ টাকা ছিনতাই

  • সময় বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২১৩ পঠিত

সুমন চৌধুরী,

বান্দরবান সদর প্রতিনিধি

বান্দরবান বাসস্টেশন এলাকায় অবস্থিত পাহাড়ীকা ফিলিং স্টেশনের মালিক নিখিল কান্তি দাশের কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।সূত্রে জানা যায়, ১৩ আগস্ট বুধবার রাত ১১টায় ব্যবসায়ী নিখিল কান্তি দাশ পাহাড়ীকা ফিলিং স্টেশনের ব্যবসায়িক কর্মকাণ্ড শেষে নগদ দুই লাখ ১৫ হাজার টাকা নিয়ে বাসস্টেশন থেকে পায়ে হেঁটে নিজ বাসার উদ্দেশে রওনা দেয়।এসময় তিনি সদর উপজেলা পরিষদের সামনের মূল গেইটের কাছাকাছি পৌঁছালে এক যুবক পিছন থেকে তার হাতে থাকা নগদ দুই লাখ ১৫ হাজার টাকা নিয়ে সদর উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে এবং দ্রুত বাউন্ডারি দেয়াল টপকে পালিয়ে যায়।
এদিকে হঠাৎ ছিনতাইয়ের কবলে পড়ে হতবম্ভ হয়ে পড়ে ব্যবসায়ী নিখিল কাদাশ। তিনি ছিনতাইকারী পেছনে ধাওয়া করলেও রাতের আধারে সে পালিয়ে যায়।
ব্যবসায়ী নিখিল কান্তি দাশ জানান, বিগত ২৫ বছর যাবৎ আমি বান্দরবানে ব্যবসা করছি, কোনোদিন এমন ঘটনার সম্মুখীন হয়নি। নিখিল এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিকে দ্রুত আটকের জন্য প্রশাসনের কাছে আবেদন জানান।
বিষয়টি নিশ্চিত করে, বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট