1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান শোক সংবাদ সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান

বিএনপি নেতা নোমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯২ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের আত্মার মাগফেরাত কামনায় ও ইছালে সাওয়াবের উদ্দেশ্যে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর চট্টগ্রামের বোয়ালখালী শ্রীপুর বুড়া মসজিদে খতমে কোরআন ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

এতে বোয়ালখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শ্রীপুর বুড়া মসজিদ ওয়াকফ এস্টেট মোতোয়াল্লি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী বলেন, আবদুল্লাহ আল নোমান শুধু একজন নেতা নন, তিনি আমাদের রাজনৈতিক শিক্ষক ছিলেন। তার আদর্শ, নেতৃত্ব এবং দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, শ্রীপুর বুড়া মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা শোয়াইব রেজা (মা.জি.আ)।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মোত্তালিব আল কাদেরী, মাওলানা ইয়াকুব আলী, মাওলানা হোসাইন আল কাদেরী, আহমদ নবী, মো. সাহেদ আলম চৌধুরী, মো. হোসেন চৌধুরী, ডা. মো. সেলিম চৌধুরী ও মাসুদ আলম চৌধুরী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট