1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সানজিয়েকুন ও স্নায়ুর শর্টসার্কিট -অভিলাষ মাহমুদ বেঁধে পেটালে তুইও সহ্য করবি -লায়ন মোঃ আবু ছালেহ্ পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন

“বিদায় বেলা”  মোহাম্মদ আব্দুল হাকীম (খাজা হাবীব)

  • সময় বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৭ পঠিত

“বিদায় বেলা”

মোহাম্মদ আব্দুল হাকীম (খাজা হাবীব)

জন্ম সবার রিক্ত হস্তে দুনিয়া কেমন বাড়ি
শূণ্য হস্তে দিব পাড়ি মরার খাটে চড়ি।

ধন সম্পদের আছে বড়াই আছে টাকা কড়ি
অট্টলিকায় বসবাসে আছে দামী গাড়ি।

পেশী শক্তির বাহাদুরী- ছিল কিন্তুু বেশ
কবর দেশে যেতে হবে সকল নির্বিশেষ।

ধনী গরীবের হিসেব হবে একই নিক্তি করি
পার পাবে ঐ ব্যক্তি নেকের পাল্লায় ভারি।

দুনিয়ার সুখে মগ্ন ছিলাম আনন্দে কাটল দিন
এসে গেল বিদায় বেলা বেড়ে গেল ঋণ।

দুনিয়ার টানে হেলায় ফেলায় বেলা হল শেষ
মরণকালে স্মরণ হল যাব আপন দেশ।

ইবাদতে ঘাটতি থাকলে বাঁচার উপায় নাই
হিসাব নিকাশ দিতে হবে- যা করেছি তাই।

সঙ্গী সাথী বন্ধু বান্ধব কেউ হবে না সাথী
আপনজন ছিল যারা- কেউ দিবে না বাতি।

কবর দেশের খবর কেমন কারো জানা নাই
আযাব মোদের হবে কেমন-জানে বিধাতায়।

আপন জনের কান্নায় তখন বাঁচার উপায় নাই
আমলনামা করছিলেম যাহা- সঙ্গে যাবে তাই।

মাফ করো গো ওহে প্রভূ- সকল গুনাহগারে
রিক্ত হস্তে যখন যাব সবে পরপারে।

প্রতিষ্ঠাতা ও পরিচালক, মোজাদ্দেদীয়া দরবার শরীফ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট