1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত

বিদেশ পাঠানোর নাম করে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

  • সময় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৫৯ পঠিত

মোঃ শফিকুল ইসলাম
রংপুর বিভাগীয় প্রধানঃ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীগের ইউনিয়ন সভাপতি ও রাজারহাট মহিলা কলেজের প্রভাষক এবং বাংলাদেশ
সাবেক পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি রবীন্দ্রনাথ কর্মকারের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ।
ভুক্তভুগীরা জানায়, ভিয়েতনাম ও ক্রোয়েশিয়ার ভিসা দেয়ার নামে উপজেলার অর্ধশতাধিক বেকার যুবকের কাছ থেকে জন প্রতি ৪/৬ লাখ টাকা করে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়ে জাল ভিসা ও বিমানের জাল টিকিট দিয়ে পলাতক রয়েছেন উক্ত প্রতারক রবীন্দ্রনাথ কর্মকার । ভুক্তভোগী শ্রী আকাশ চন্দ্র (২৫) জানান দুই শতক ভিটেমাটি ছিল বিক্রি করে ও মায়ের সখের অলংকার তাও বিক্রি করে বিশ্বাস করে চেয়ারম্যান রবীর হাতে দিয়েছি আজ আমরা নিঃস্ব হয়ে গেছি।
বিমানবন্দর থেকে ফিরে আাসা মো: দুলু মিয়া (৩০) জানান ভিসা টিকিট সব জাল আমরা প্রতারনার শিকার হয়েছি।বিমানবন্দরের লোকজন এটা বুঝতে পেরে আমাদেরকে গ্রেফতার করেনি, তাকে দেয়া অধিকাংশ টাকাই লোন নেয়া এখন কিস্তির ভয়ে বাড়িতে থাকতে পারছিনা। আরেক ভুক্তভোগী জানান আমরা গরীব মানুষ খুব কষ্টের টাকা বিশাল স্বপ্ন দিখিয়েছিল তিনি। আরেক ভুক্তভোগী মজিদুল ইসলাম (২৫) জানান আমার পরিবারটাকে নিঃস্ব করে দিয়েছি এখন ভিক্ষা ছাড়া আর উপায় নাই। ভুক্তভোগী আইয়ুব আলী জানান আমার ঢাকায় কষ্ট করে সারা জীবনের ইনকাম সে হাতিয়ে নিয়েছে, ভুক্তভোগীদের কথা তিনি এখনো দেশেই আছে, একই অভিযোগ সবার এ বিষয়ে সাবেক চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকারের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি ১৭ জনের টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন এজেন্সি ভূয়া ভিসা ও টিকিট দিয়েছে আমি চেষ্টা করছি পুনরায় কাজ করার।
ইতিমধ্যেই সাধুরূপী অসাধু ব্যবসায়ী রবীন্দ্রনাথ অসংখ্য যুবসমাজকে সর্বস্বান্তকারী মেধা সন্ত্রাসী রবীর মুখোশ উন্মোচনের খবর বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ হয়েছে।
পত্রিকাগুলো হলো দৈনিক হালচাল, দৈনিক নওরোজ, উজ্জ্বল বাংলাদেশ, দৈনিক দিনের আলো, বাংলার গণজাগরণ ২৪, মানবাধিকার প্রতিদিন।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হাসান বলেন বিষয়টি জেনেছি, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট