1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
বিসিআরসির উদ্যোগে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার প্রদান বন্দর নগরীতে ডিবির মধ্যরাতের তাণ্ডব ৫৪৩ কার্টুন অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার দুই চোরাকারবারি গ্রেপ্তার সীতাকুণ্ডে উঠান বৈঠকে স্বামীর পক্ষে ভোট চাইলেন স্ত্রী সীতাকুণ্ডে আমিরে জামায়াতের আগমন উপলক্ষে মিছিল সমাবেশ ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে প্রকাশিত আটটি বইয়ের মোড়ক উম্মোচন ড. সুকোমল বড়ুয়া ধানের শীষ প্রতীক তুলে দিলেন চট্টগ্রাম ১৪ আসনের এমপি প্রার্থী জসীম উদ্দিন আহমেদকে পটিয়ায় গভীর রাতে শীতার্তের শীতবস্ত্র দিলেন ব্যাবসায়ী নুরুল আলম। শাহ মজিদিয়া আখতারুল উলুম দাখিল মাদ্রাসার ২৬ তম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন গীতাঞ্জলি মাতৃসম্মিলনীর শীতবস্ত্র বিতরণ ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক নেটওয়ার্কিং বিজনেস ডিনার অনুষ্ঠিত

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে দুই টাকায় স্কুলের আলোচনা সভা

  • সময় শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৬৩ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে ১১ অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৪ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে দুই টাকায় স্কুলের উদ্যোগে আলোচনা সভা ও শিশুতোষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দুই টাকায় স্কুল র সভাপতি মোঃ বদিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ জনস্বাস্থ‍্য বিশেষজ্ঞ ও ইউএসটিসি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া।
দুই টাকায় স্কুলের প্রতিষ্ঠাতা শিশুবন্ধু মোহাম্মদ আলী র উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সি প্লাস টিভির প্রধান সম্পাদক মোঃ আলমগীর অপু, ৭১ টিভি চট্টগ্রাম ব‍্যুরো প্রধান মোঃ সাইফুল ইসলাম শিল্পী, দি বাংলাদেশ টুডের চট্টগ্রাম ব‍্যুরো প্রধান এস এম আকাশ, মাই টিভি চট্টগ্রাম ব‍্যুরো প্রধান মোঃ নুরুল কবির।

উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, দেশ উন্নয়ন হলেও উন্নতী হয় নি দেশের লাখ লাখ পথশিশুদের জীবন মান; শিশুরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়ে গেছে এবং দিন দিন পথশিশুর সংখ‍্যা বৃদ্ধি পাচ্ছে যা আগামী বাংলাদেশের জন্য চরম হুমকি। আর তাই এখন থেকে পথশিশুদের জন্য যুগান্তকারী পদক্ষেপ নেওয়া সহ শিশুদের ক্ষেত্রে বৈষম্য রোধ করে সকল শিশুর সম অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন অতিথি বৃন্দ।

এই সময় আরও বক্তব্যে রাখেন, দুই টাকায় স্কুল এর সহ সভাপতি মোঃ আবুল হাশেম, রোকেয়া খানম, অর্থ সম্পাদক উৎপল কুমার দাশ, সমাজ কল‍্যাণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিফা, মহিলা ও শিশু সম্পাদক মুন্নী বড়ুয়া, সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, সমাজ সেবক মোঃ মঞ্জুর আহমেদ, মুন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মোঃ ফয়সাল মুন,ব্রাইট সাকসেস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল্লাহ আল মামুন, ওমরশাহ পাড়া মডেল স্কুল এর প্রধান শিক্ষক হাফিজুর রহমান, দুই টাকায় স্কুল এর শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মীম, অন্তু আক্তার, তিশা আক্তার, তাহসিনুল ইসলাম, হারিসা খানম সুখী, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বন্দর ৩৮ নং ওয়ার্ড কমিটির আহবায়ক মোঃ জাহেদ, যুগ্ম আহবায়ক মোঃ আশরাফ আলী সম্রাট, সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম সাব্বির সহ অন‍্যান‍্য নেতৃত্বে বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট