1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত চন্দনাইশ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রাশেদ হামিদ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বোয়ালখালী চরণদ্বীপ মডেল প্রাথমিক বিদ্যালয়ে চুরি রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন। বাকলিয়া থানা পুলিশের অভিযান ৪ মামলার পলাতক দুর্ধর্ষ আসামি শওকত আলী গ্রেফতার বোয়ালখালীতে অনূর্ধ্ব-১৭ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

বোয়ালখালীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা

  • সময় শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বাদ আছর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মাওলানা ইমাম উদ্দীন ইয়াছিনের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বোয়ালখালী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবু তাহের নোমান।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী এনসিপির প্রধান সমন্বয়কারী কাজী ইয়াছিন, বাংলাদেশ জাতীয়তাবাদী জুলাই যোদ্ধা মোহিত হোসেন, মহেশখালী কলেজের প্রফেসর মোহাম্মদ সজল, সাধারণ শিক্ষার্থী আব্দুল মোস্তাক মাহিনসহ জানাজায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

জানাজা শেষে জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি আব্দুল মোস্তাক মাহিন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

তিনি আরও বলেন, হত্যাকারীরা ভারতে পালিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে সহযোগিতা করলে ২০ লাখ ভারতীয় রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট