1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
“পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য – মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী ভিলেজ এপসি ৪-০ গোলে চ্যাম্পিয়ন চন্দনাইশ চৌধুরী পাড়া একতা সংঘের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চৌধুরী পাড়া ফুটবল দল ২-০ গোলে চ্যাম্পিয়ন চন্দনাইশ সাদেক মোহাম্মদ পাড়া ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চট্টগ্রামে ফল ও সিলিন্ডার গ্যাস বিক্রি বেশি দামে, ৫ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা মোস্তানছির হক সভাপতি সাজিদ সাধারণ সম্পাদক বোয়ালখালী স্টুডেন্ট ফোরাম ঢাকার নতুন কমিটি গঠিত সীতাকুন্ড ভ্রাম্যমান অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা আদালতের বিচারাধীন জমিতে জোরপূর্বক নির্মাণের চেষ্টা থানায় অভিযোগ পাহাড়তলী অলংকারবাসীর অভিযোগ চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য থামছে না বোয়ালখালী গোল্ডেন ভিসা প্রাপ্ত প্রবাসী ব্যবসায়ী রবিউল হোসেন’র সংবধর্না অনুষ্ঠানে বক্তারা “দেশের অর্থনীতিতে অবদান রাখে রেমিট্যান্স যোদ্ধারা” লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের নিয়মিত সভা অনুষ্ঠিত

বোয়ালখালীতে কাভার্ড ভ্যান থেকে চালকের মরদেহ উদ্ধার

  • সময় রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী:
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি ট্রান্সপোর্ট কাভার্ড ভ্যান থেকে মো. মহিউদ্দিন (৪০) নামে এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় পার্কিং করা একটি গাড়িতে স্থানীয়রা চালকের মরদেহ দেখতে পান।

নিহত মহিউদ্দিন ফটিকছড়ি উপজেলার নারায়ণহাটের উকিলপাড়া এলাকার মো. ইউনুসের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার উখিয়া এলাকা থেকে কাভার্ড ভ্যানে মালামাল নিয়ে পূর্ব কালুরঘাটের হাক্কানী পেপার মিলে পৌঁছান চালক মহিউদ্দিন।

আমীর আলী শাহ ট্রান্সপোর্টের মালিক মো. রাসেল আহমেদ বলেন, ‘টেকনাফ থেকে মহিউদ্দিন একাই গাড়ি চালিয়ে বোয়ালখালীতে পৌঁছায় বৃহস্পতিবার রাতে। পরদিন শুক্রবার সকালে মালামাল আনলোড হয়। সন্ধ্যায়ও তাঁর সঙ্গে কথা হয়েছে। এরপর থেকে যোগাযোগ বন্ধ ছিল। রবিবার আমাদের আরেক চালক গাড়িটি দেখে জানায়, চালকের আসনে উঁকি দিলে মহিউদ্দিনের মরদেহ দেখা যায়।’

নিহতের মামাতো ভাই মো. জাহেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মহিউদ্দিন তিন মাস আগে আমীর আলী শাহ ট্রান্সপোর্টে চাকরি নেয়। এর আগে সে বিসমিল্লাহ ট্রান্সপোর্টে কাজ করত।’

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. নোমান আহমেদ ও বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘কাভার্ড ভ্যানের চালকের আসনের পেছনে বিশ্রামের একটি সিট রয়েছে। ওই সিটে চিৎ হয়ে শোয়া অবস্থায় মহিউদ্দিনের মরদেহ পাওয়া গেছে। তাঁর ডান হাত মাথার নিচে ছিল, এবং মরদেহে পচন ধরেছে।’

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট