1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

বোয়ালখালীতে কাভার্ড ভ্যান থেকে চালকের মরদেহ উদ্ধার

  • সময় রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৩০৩ পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী:
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি ট্রান্সপোর্ট কাভার্ড ভ্যান থেকে মো. মহিউদ্দিন (৪০) নামে এক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় পার্কিং করা একটি গাড়িতে স্থানীয়রা চালকের মরদেহ দেখতে পান।

নিহত মহিউদ্দিন ফটিকছড়ি উপজেলার নারায়ণহাটের উকিলপাড়া এলাকার মো. ইউনুসের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার উখিয়া এলাকা থেকে কাভার্ড ভ্যানে মালামাল নিয়ে পূর্ব কালুরঘাটের হাক্কানী পেপার মিলে পৌঁছান চালক মহিউদ্দিন।

আমীর আলী শাহ ট্রান্সপোর্টের মালিক মো. রাসেল আহমেদ বলেন, ‘টেকনাফ থেকে মহিউদ্দিন একাই গাড়ি চালিয়ে বোয়ালখালীতে পৌঁছায় বৃহস্পতিবার রাতে। পরদিন শুক্রবার সকালে মালামাল আনলোড হয়। সন্ধ্যায়ও তাঁর সঙ্গে কথা হয়েছে। এরপর থেকে যোগাযোগ বন্ধ ছিল। রবিবার আমাদের আরেক চালক গাড়িটি দেখে জানায়, চালকের আসনে উঁকি দিলে মহিউদ্দিনের মরদেহ দেখা যায়।’

নিহতের মামাতো ভাই মো. জাহেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মহিউদ্দিন তিন মাস আগে আমীর আলী শাহ ট্রান্সপোর্টে চাকরি নেয়। এর আগে সে বিসমিল্লাহ ট্রান্সপোর্টে কাজ করত।’

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. নোমান আহমেদ ও বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘কাভার্ড ভ্যানের চালকের আসনের পেছনে বিশ্রামের একটি সিট রয়েছে। ওই সিটে চিৎ হয়ে শোয়া অবস্থায় মহিউদ্দিনের মরদেহ পাওয়া গেছে। তাঁর ডান হাত মাথার নিচে ছিল, এবং মরদেহে পচন ধরেছে।’

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট