1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল উদ্দিন গ্রেপ্তার বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার চট্টগ্রাম জামেয়া মহিলা মাদরাসায় কামিল ও ফাযিলের ছবক প্রদান অনুষ্ঠান-২৬ সম্পন্ন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা সাদিক আব্দুল্লাহ গ্রেফতার

বোয়ালখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

  • সময় বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৫৬৪ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:
জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ (২৮ মে – ৩ জুন) উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহের শুভ সূচনা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলাওয়ার হোসেন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন। আরও উপস্থিত ছিলেন। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম সরোয়ার এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. সুফিয়ান সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব অপরিসীম। শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী নারী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে পরিবারসহ পুরো সমাজকে আরও বেশি সচেতন হতে হবে।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট