1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্বতানের আকাশ নীলা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

বোয়ালখালীতে পাসের হার কমেছে, বেড়েছে জিপিএ–৫

  • সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩৬৮ পঠিত

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় পাসের হার ৭৭ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ১৮৪ জন শিক্ষার্থী। গতবারের তুলনায় পাসের হার কমলেও জিপিএ–৫ বেড়েছে। গতবার পাসের হার ছিল ৮১ দশমিক ৯৯ শতাংশ। জিপিএ–৫ পেয়েছিল ১১৫ জন।

আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ে এসব তথ্য জানান মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এ উপজেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। সব মিলিয়ে এবার পরীক্ষার্থী ছিল ৩ হাজার ২ শত ২৯ জন। এর মধ্যে পাস করেছে ২ হাজার ৫ শত ২ জন। অকৃতকার্য হয়েছে ৭ শত ২৭ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কারিগরি পর্যায়ে পাসের হার ৮৯ দশমিক ৩৫ শতাংশ হলেও বিদ্যালয় পর্যায়ে পাসের হার ৭৭ দশমিক ৪৯ শতাংশ। তবে ফলাফল বিপর্যয় ঘটে মাদ্রাসা পর্যায়ে। যা পাসের হার ছিল ৫৪ দশমিক ৯৭ শতাংশ। এবার শত ভাগ পাস করেছে সৈয়দপুর হাসান-শাহীনুর একাডেমি।

এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম জানান, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি—দিনে, রাতে, পরীক্ষার আগমুহূর্তেও শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের মনোবল জুগিয়েছি, প্রস্তুতির খোঁজ নিয়েছি। কিন্তু বাস্তবতা ভিন্ন চিত্র দেখাল। ফলাফল আশানুরূপ হয়নি। হ্যাঁ, জিপিএ ৫ প্রাপ্তির হার বেড়েছে, যা আমাদের কিছুটা স্বস্তি দেয়। তবে প্রশাসনিক সহায়তা, সামাজিক প্রত্যাশা—সব মিলিয়ে যে রকম ফল চেয়েছিলাম, তা পাইনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট