1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান শোক সংবাদ সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

বোয়ালখালীতে বিএনপির দোয়া মাহফিল: মোস্তাক আহমদ খানের দলীয় কর্মসূচি সফলের আহ্বান

  • সময় শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৩২৮ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ খান বলেছেন, স্বঘোষিত প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার শত জুলুম নির্যাতন সয়ে ইস্পাত কঠিন হয়ে গেছেন বিএনপি নেতাকর্মীরা। তাদের এতো সহজে নড়ানো যাবে না। তারা মাঠে নামলে ৫ তারিখের পরের বিএনপি নেতাকর্মীরা পালানোর পথ পাবেন না।

শুক্রবার (১৪ মার্চ) বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাটে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৭টি বছর বিএনপির নেতাকর্মীদের নামে শতশত মিথ্যা মামলা দিয়ে জুলুম নির্যাতন ও হয়রানি করা হয়েছে। এসব নির্যাতন সয়ে বিএনপির নেতাকর্মীরা রাজপথে ছিলেন।’

বক্তব্যে তিনি কালুরঘাট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান উল্লেখ করে বলেন, ‘জামায়াত ইসলামীসহ অন্যান্য দলগুলো যে ষড়যন্ত্র শুরু করেছে তা প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে হবে। ঈদের পর দলীয় কর্মসূচি সফল করতে হবে।’

উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যােগে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.নুরুন্নবী চৌধুরী।

পৌর বিএনপির সদস্য সচিব ইউছুপ চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপি নেতা এ এম কামাল উদ্দিন, মো. মোসলেম মিয়া, সৈয়দ মোজাম্মেল হক, মো. ইউনুচ মিয়া, কাজী কামাল, মো. হারুন মিয়া, এস এম টিপু, মো. আলমগীর, জেলা জিসাস নেতা দিদারুল আলম, বিএনপি নেতা মো. ফরিদ, মো. হারুনুর রশিদ চৌধুরী, জানে আলম, মো. নাসির উদ্দীন, মো. রফিক, দিদারুল আলম, এম এ মন্নান, যুবদল নেতা জহিরুল ইসলাম রাসেল, ইলিয়াস চৌধুরী, মোরশেদ আলম, জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম, শ্রমিক দল নেতা মো. হোসেন ও কৃষক দল নেতা বাবর উদ্দিন।

এতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট