1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল উদ্দিন গ্রেপ্তার বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার চট্টগ্রাম জামেয়া মহিলা মাদরাসায় কামিল ও ফাযিলের ছবক প্রদান অনুষ্ঠান-২৬ সম্পন্ন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা সাদিক আব্দুল্লাহ গ্রেফতার সাতকানিয়ায় দাফন-কাফন সেবা ফাউন্ডেশনের নাম ঘোষণা পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

বোয়ালখালীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, সর্বস্ব লুট

  • সময় রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩১৩ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :

চট্টগ্রামের বোয়ালখালীতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হয়েছেন দিদারুল আলম (৩৬) নামের এক মুদি ব্যবসায়ী। শনিবার (৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শাকপুরা এলাকায় জাকের আলী কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

আহত দিদারুল আলম উপজেলার শাকপুরা ৩ নম্বর ওয়ার্ডের শেখ আহমদ চেয়ারম্যান বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে। তিনি মিলিটারি পুল এলাকায় ‘শাহ আজমির স্টোর’ নামে একটি মুদির দোকানের মালিক।

আহতের ছোট ভাই মাহাবুল আলম জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দিদারুল আলমকে ক্লিনিকের সামনে দুই-তিনজন দুর্বৃত্ত আটকায়। তারা তার কাছে থাকা জিনিসপত্র দিতে বললে তিনি অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে তারা ছুরিকাঘাত করে তার সর্বস্ব ছিনিয়ে নেয়।

পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তনুজা দে বলেন, ‘রাতে আহত অবস্থায় দিদারুল আলমকে হাসপাতালে আনা হয়। তার পায়ে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেকে রেফার করা হয়েছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট