1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
এইচডাব্লিউপিএল এর উদ্যোগে চলমান যুদ্ধ বন্ধের আহ্বানে কধুরখীল মারজিন বৌদ্ধ বিহারে বিশ্বশান্তি কামনায় হাজার বাতি প্রজ্বলন ও প্রার্থনা সীতাকুণ্ডে বেসরকারি হাসপাতাল ও ল্যাব এসোসিয়েশনর ইফতার মাহফিল বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের ঈদ বস্ত্র বিতরণ। চট্টগ্রামের সাবেক এমপি মুজিবের বাসায় গুলি: লুট হওয়া অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন ১৭ বছরেও সংস্কার হয়নি পটিয়ার বড়লিয়া খাঁন বাড়ী সড়ক — জনদুর্ভোগ চরমে, দ্রুত উন্নয়নের দাবি। আনোয়ারার কৃতি সন্তান ওমান প্রবাসী ব্যাবসায়ী মোহাম্মদ সাদেক হাসান সমাজ সেবায় ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান  আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন চন্দনাইশ প্রেস ক্লাবের ইফতার মাহফিল

বোয়ালখালীতে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

  • সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২০৯ পঠিত

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী:
বোয়ালখালীতে সাপের কামড়ে মুহাম্মদ আরমান তালুকদার (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) ভোর ৫টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরমান উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের তালুকদার পাড়ার জহির আহমদের ছেলে। সে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলো।

আরমানের প্রতিবেশিরা জানান, সোমবার (৪ আগস্ট) দিবাগত রাতে খাওয়া দাওয়া শেষে আরমান নিজ মাটির ঘরের বিছানায় শুয়ে মোবাইল দেখছিলো। রাত ১টার দিকে জানলার পাশে থাকা তার পায়ে সাপে কাটে। প্রথমে ইঁদুরে কামড় দিয়েছে ভেবে বিষয়টিকে পাত্তা দেয়নি। এরপর আবারো সাপে কাটলে ক্ষত স্থানে দিয়ে রক্ত পড়তে থাকে। এর এক পর্যায়ে আরমানের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে প্রথমে পটিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো.শহীদুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১১টায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে আরমানকে দাফন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট