1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

১৭ বছরেও সংস্কার হয়নি পটিয়ার বড়লিয়া খাঁন বাড়ী সড়ক — জনদুর্ভোগ চরমে, দ্রুত উন্নয়নের দাবি।

  • সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৯৩ পঠিত

চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া খাঁন বাড়ী সড়কটি দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। ভাঙাচোরা ও চলাচলের অযোগ্য এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, বড়লিয়া খাঁন বাড়ী মসজিদের মুসল্লি এবং মহান সাধক হযরত শাহসুফি ছমদ আলী শাহ (রহ.) এর মাজারে জিয়ারত করতে আসা ধর্মপ্রাণ মুসলমানদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সাবেক সংসদ সদস্য সামশুল হক চৌধুরী দীর্ঘ সময় দায়িত্বে থাকলেও সড়কটির সংস্কার বা উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেননি। ফলে বছরের পর বছর ধরে সড়কটি ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এ অবস্থায় এলাকাবাসী নবনির্বাচিত সংসদ সদস্য এনামুল হক এনাম-এর জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যোগাযোগ মন্ত্রণালয় এবং চট্টগ্রামের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ পটিয়া উপজেলা প্রশাসনের প্রতি দ্রুত দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয়দের ভাষায়, একটি গুরুত্বপূর্ণ জনপদের এই সড়কটি শুধু একটি রাস্তা নয়—এটি শিক্ষার্থী, মুসল্লি ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার প্রধান পথ। তাই দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে দ্রুত সংস্কার ও উন্নয়ন কাজ শুরু করা এখন সময়ের দাবি।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে বড়লিয়া খাঁন বাড়ী সড়কটি উন্নয়ন করে জনদুর্ভোগের অবসান ঘটাবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট