1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযান: অস্ত্র-মাদকসহ আটক ৪ 

  • সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩২০ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, মাদক ও গুলিসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (৭ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালী সেনাক্যাম্প কমান্ডার মেজর রাসেল।

অভিযানে আটককৃতরা হলেন—চরণদ্বীপ ইউনিয়নের মৃত হাসু মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৫০), মৃত আফজাল আহম্মদের ছেলে মো. মনজুরুল আলম (৩৭), মৃত আনু মিয়ার ছেলে মো. মুমিন হোসেন (২৪) এবং মো. মুজাহিদের ছেলে মো. বাবুল (৫০) প্রকাশ গ্যাস বাবুল।

অভিযানের সময় তাদের কাছ থেকে ২টি লোকাল গান, ৩ রাউন্ড এ্যামোনিশন (গুলি), ৫৭টি দেশীয় অস্ত্র, ৯টি মোবাইল সেট, ৭৫০ গ্রাম গাঁজা, ২ লিটার চোলাই মদ, ৪ হাজার ৭০০ দিরহাম বৈদেশিক মুদ্রা ও নগদ ৫২ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়।

বোয়ালখালী সেনাক্যাম্প কমান্ডার মেজর রাসেল জানান, “আটককৃতরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা ধরণের অপরাধে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার হয়েছে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে এসেছে। বর্তমানে এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

সেনাবাহিনীর এই অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে বলে দাবি স্থানীয়দের।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট