1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান শোক সংবাদ সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ব্লাড ট্রান্সফিউশন ইউনিট

  • সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮২ পঠিত

মুহাম্মদ জুয়েল

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু করা হয়েছে ব্লাড ট্রান্সফিউশন (রক্ত পরিসঞ্চালন) ইউনিট। উপজেলা হেলথ কেয়ার ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এই ইউনিটটি চালু করা হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ইউনিটের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

এরপর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডে আয়োজিত মিলন মেলা ও পিঠা প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা চাইছি স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে।’ এসময় তিনি মিলন মেলা ও পিঠা প্রতিযোগিতা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদুল আনোয়ার। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি।

এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় ৩২টি স্টলে নানা প্রকারে ও স্বাদের পিঠা প্রদর্শনী করা হয়। প্রতিযোগিতায় প্রথম সিনিয়র স্টাফ নার্স অপু দত্ত, দ্বিতীয় স্বাস্থ্য সহকারী উম্মে সালমা এবং তৃতীয় হয়েছেন সহকারী ডেন্টাল সার্জন ডা.আয়েশা আকতার।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট