1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে সিভিল সোসাইটি-চট্টগ্রাম আয়োজিত ‘ত্রৈমাসিক চন্দনাইশ’ এর মোড়ক উন্মোচন ও সংলাপ সাতবাড়িয়া পালিয়া পাড়ায় উঠান বৈঠক: সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হকের তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি‘র বিরুদ্ধে ঝাড়ু মিছিল বাঘাইছড়িতে সন্ধ্যার পর মার্কেট বন্ধ, জনজীবনে নীরব নিস্তব্ধতা আরব আমিরাতের মন্ত্রী খাদ্য সরবরাহ স্থিতিশীল, বাসিন্দাদের মজুত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেলকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ড. আসিফ মিজান র‍্যাব-৭’র অভিযানে ‘গলাকাটা বাচা’গ্রেফতার-স্বস্তির নিঃশ্বাস চট্টগ্রামে আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সীতাকুণ্ডে ১০ হাজার চারা লাগাবে জেলা প্রশাসন বোয়ালখালীতে হাম সচেতনতা ক্যাম্পেইন শুরু

ভিলেজ এপসি ৪-০ গোলে চ্যাম্পিয়ন চন্দনাইশ চৌধুরী পাড়া একতা সংঘের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

  • সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৯ পঠিত

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশ চৌধুরী পাড়া একতা সংঘের আয়োজনে ফুটসাল নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভিলেজ এফসি ৪-০ গোলে চন্দনাইশ ক্রীড়া চক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
গত ১৬ ফেব্রুয়ারি রাতে চৌধুরী পাড়া একতা সংঘের যুগপূর্তি উপলক্ষে ফুটসাল নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চৌধুরী পাড়া সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। গভীর রাতে বিপুল পরিমাণ আতস বাজি ফুটিয়ে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ঘণ্টাকাল ব্যাপি ফাইনাল খেলায় ভিলেজ এফসি প্রথমার্ধের ২ মিনিটের মাথায় রিয়াদ ১ম গোলটি করে দলকে এগিয়ে নিয়ে যায়। প্রথমার্ধের শেষ হওয়ার ২মিনিট পূর্বে সোহান ২য় গোলটি করে। দ্বিতীয়ার্ধে মাঝামাঝি রাহাত ৩য় গোল, খেলা শেষ হওয়ার ২মিনিট পূর্বে ৪র্থ গোলটি রাহাত করে দলকে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সৃষ্টি করে দেয়। খেলায় বিজয়ী দলের সোহান ম্যান অব দ্যা ম্যাচ, জিহান সেরা গোলদাতা, আকিব সেরা গোল রক্ষক, বিজিত দলের তানভীর সেরা খোলেয়াড় নির্বাচিত হন। প্রথম বারের মতো এ টুর্নামেন্টে ১৬টি দল অংশ নেয়। খেলা শেষে প্রবাসী মো. রাশেদ চৌধুরীর সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আবু সাদেক শিবলু, উদ্বোধক ছিলেন মো. মনসুর চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ব্যবসায়ী মো. ফারুক, মো. রফিক চৌধুরী, সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, মো. মহিবুল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একতা সংঘের সভাপতি মো. ওমর ফারুক চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. হাসান চৌধুরী, ধারা ভাষ্যকার আবদুল মান্নান আজাদ ও মাসুদ পারভেজের সঞ্চালনায় আলোচনা অংশ নেন ইব্রাহিম চৌধুরী পেয়ারু, জসিম উদ্দীন চৌধুরী, বোরহান উদ্দীন চৌধুরী, সরোয়ার আহসান, শেখ মো. রাসেল প্রমুখ। খেলা শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রপি ও ৩০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়। বিজিত দলকে রানার ট্রপি ও ১৮ হাজার টাকা প্রাইজ মানি দেয়া হয়। খেলা পরিচালনায় ছিলেন মিজানুল রহমান ও শাহেদুল আলম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট