1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে নাট্যজন শওকত ইকবাল – নাট্যচর্চার মাধ্যমে সুস্থ সাংস্কৃতিক ধারা অব্যাহত রাখতে হবে। সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের সাথে মহিউদ্দীন কাদের এর সৌজন্য সাক্ষাৎ বাঘাইছড়ি সাজেকে অসহায় পরিবারের মাঝে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বোয়ালখালীতে প্রাইভেট পড়ানোর আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার আলোকিত সমাজগঠনের এক নীরব স্থপতি- হযরত আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ (রহ) -সৈয়দ মিয়া হাসান রেডিসন ব্লু-তে আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ ও ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সম্পন্ন চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল পরিদর্শনে উর্ধতন কর্মকর্তারা সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড় দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার দীপেন দেওয়ান

মাটিরাঙ্গায় ১১৯ বছরের সুফিয়া পায়নি কোনো সরকারি সহযোগিতা।

  • সময় রবিবার, ৮ মে, ২০২২
  • ৩৬২ পঠিত

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রামের পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের অন্তর্গত কুমিল্লা টিলা গ্রামে বসবাস রত অসহায় এক পরিবার প্রধান বয়স ১১৯ বছরের নাম সুফিয়া বেগম। স্বামী মৃত- মহরম আলী স্বামী অনেক আগেই মারা গেছেন। সম্পত্তি বলতে একমাত্র রেখে গেছেন ছনের একটি কুঁড়েঘর । সেই কুঁড়েঘরেই দীর্ঘদিন ধরে বসত করছেন এই বৃদ্ধা মহিলাটি। পাশে আছেন তার একটি মাত্র মেয়ে, রোদ বৃষ্টি ঝড়ে মা-মেয়ে দুজনেই খোলা আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার নিকট ফরিয়াদ করা ছাড়া কোন উপায় থাকেনা তাদের। কখন আল্লাহ তাদের সুন্দর একটি থাকার ব্যবস্থা করে দিবেন ? কখন তাদের অসহায়ত্বের দুঃখ দূর করবেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কি সেই অজ পাড়া গাঁয়ের অসহায় বৃদ্ধা মহিলার করুণ কান্না কি শুনতে পাবেন তিনি। বিভিন্ন কথা বলতেই বলে ফেললেন সুফিয়ার মেয়ে, তিনি এই প্রতিনিধিকে আরো বলেন আমি যখন যা পাই তাই করি। দিনমজুরি করে আমরা আমাদের সংসার চালাই। সরকারি কোনো সুযোগ-সুবিধার মুখ আমরা দেখিনা । গরিবের জন্য ঘর আসলেও সেই ঘর পাচ্ছে পয়সাওয়ালা নেতাদের লোক আত্মীয়স্বজন তারা। আমাদের টাকা পয়সা ও নাই, তাই আমরা ঘর পাইনা । তার নিকট এই প্রতিনিধির এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন ১১৯ বছর বয়স হয়েছে কিন্তু টিভিতে দেখি দেশে সকল বয়স্ক ব্যক্তি পুরুষ,মহিলা বয়স্ক ভাতা পাচ্ছেন। কিন্তূ সে ভাতা থেকে ও বঞ্চিত সুফিয়া বেগম। কেন পাচ্ছে না জানতে চাইলে তিনি বলেন আমি অনেকবার স্থানীয় মেম্বার জনপ্রতিনিধির নিকট গিয়েছি তারা আমাদের কথা শুনেন না যদিও বা শুনেন পরে আসিয়েন বলে বিদায় করে দেয়।
সুশীল সমাজ মনে করেন গনমাধ্যম যদি অসহায় সুফিয়া বেগমের এই অসাহায়ত্বের কথা তুলে ধরেন জেলাপ্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান, সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর সুনজরে আসবে বিষয়টি। স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল যতাযত কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এই বিষয়ে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট