1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
পহরচাঁদা ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের জমকালো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের পক্ষ থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের হাতে ডায়েরি তুলে দিয়ে সম্মাননা: স্মৃতি সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ চন্দনাইশে সৈয়দ মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজনগরী মাইজভান্ডারী’র ওরশ শরীফ সম্পন্ন সঙ্গীত পরিষদ আয়োজিত ‘কালরাত্রি’ স্মরণ অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধ আমাদের অহংকার এবং আত্ম পরিচয়ের স্মারক একতা সংঘের ঈদ পূর্ণর্মিলনী ও চেক হস্থান্তর অনুষ্ঠান সম্পন্ন” কসবায় তরুণ সাংবাদিক দ্বীন ইসলামকে পিটিয়ে হত্যা: বিএমএসএফ-এর তীব্র নিন্দা, দ্রুত গ্রেফতারের দাবি ঈদেও থামেনি চট্টগ্রাম বন্দর, কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড বাঘাইছড়িতে পালিত হলো ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ সীতাকুণ্ডে ২৫ মার্চ গনহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চলে হাজার মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে আদর্শ ছাত্র ও যুব সমাজ।

  • সময় মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ পঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি।

আজ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আদর্শ ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে মিরসরাই উপজেলার ব্রাহ্মণ চন্দ্র দারোগারহাট ফারুকীয়া দাখিল মাদ্রাসা সহ আশেপাশের অনেক গুলো শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসী মিলিয়ে এক হাজার মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক স্বাস্থ্য সেবা সম্পূর্ণ হয়েছে।

উক্ত আয়োজনে বহু মানুষ বিনামূল্যে নিজেদের মূল্যবান রক্তের গ্রুপ’টি জেনে নিতে সক্ষম হয়।

উক্ত ক্যাম্পের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ।

বিশেষ অতিথি ছিলেন একাডেমিক কমিটির সভাপতি জনাব মহিউদ্দিন, পরিচালনা কমিটির সদস্য হাফেজ নূরউদ্দিন, মাদ্রাসা সুপার মীর হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন আদর্শ ছাত্র ও যুব সমাজের পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী, সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হালিম, সাংগঠনিক সম্পাদক বাবলু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক তৌকির, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়ন, সদস্য শাহাদাত, তানভীর, মেহেদী হাসান, শরীফুল, কবিতা, নজরুল, এলিট।

সার্বিক সহযোগিতায় মাদ্রাসা শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য সহ অনেক স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

রক্ত দিন জীবন বাঁচান, মানবতার কল্যাণে অসহায় মানুষের আহ্বানে আমরা আছি সব খানে এই স্লোগান কে বুকে ধারণ করে অত্র সংগঠন এগিয়ে যাচ্ছে।

অত্র সংগঠন সকল ধরনের সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করে আসছে বিগত পাঁচটি বছর, এর ধারাবাহিকতায় টানা দুই দুই বছর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কার অর্জন করে, এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক অর্জন করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট