1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ অনু‌ষ্ঠিত অকটেন বিক্রিতে অনিয়ম, বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বোয়ালখালী বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সেলিমের পাশে প্রবাসী নাজিম উদ্দিন সিআইপি, নির্মাণ হচ্ছে সেমিপাকা ঘর। চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন

মিরসরাইয়ে পিতার ছুরিকাঘাতে পুত্র খুন হওয়ার ঘটনার প্রধান আসামি পিতা নুরুজ্জামান গ্রেফতার।

  • সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮০ পঠিত

মোঃ শেখ ফরিদ মিরসরাই।

পিতা নুরুজ্জামানও নুরুজ্জামান এর দ্বিতীয় স্ত্রীকে গ্রেফতার করেছে র‍্যাব ৭। ঘটনার পর থেকে প্রশাসন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খুনিের সাথে জড়িতদের গ্রেফতারে তৎপর ছিল, অবশেষে ঘটনার ৫ দিনের মধ্যে সিলেটের দক্ষিন সুরমা এলাকা থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব ৭ এর সদস্যরা।

সম্প্রতি ৯ সেপ্টেম্বর মীরসরাইয়ে বাবার ছুরিকাঘাতে ছেলে নিহত হন। চট্টগ্রামের মীরসরাই উপজেলার আবুতোরাব ঘড়ি মার্কেট এলাকায় বাবার ছুরিকাঘাতে ছেলে নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় শেখ আকনের বাড়িতে এ নির্মম ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পারিবারিক কলহের জেরে বাবা ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই ছেলে মারা যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে মীরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় এক প্রতিবেশী বলেন, এমন ঘটনা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বাবা-ছেলের সম্পর্ক যেখানে সবচেয়ে কাছের সেখানে এভাবে প্রাণ হারাতে হলো ছেলেকে। ভীষণ এই মর্মান্তিক ঘটনা ঘটেছে মিরসরাইয়ে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট