1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
এইচডাব্লিউপিএল এর উদ্যোগে চলমান যুদ্ধ বন্ধের আহ্বানে কধুরখীল মারজিন বৌদ্ধ বিহারে বিশ্বশান্তি কামনায় হাজার বাতি প্রজ্বলন ও প্রার্থনা সীতাকুণ্ডে বেসরকারি হাসপাতাল ও ল্যাব এসোসিয়েশনর ইফতার মাহফিল বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের ঈদ বস্ত্র বিতরণ। চট্টগ্রামের সাবেক এমপি মুজিবের বাসায় গুলি: লুট হওয়া অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে চট্টগ্রামে আইনজীবীদের মানববন্ধন ১৭ বছরেও সংস্কার হয়নি পটিয়ার বড়লিয়া খাঁন বাড়ী সড়ক — জনদুর্ভোগ চরমে, দ্রুত উন্নয়নের দাবি। আনোয়ারার কৃতি সন্তান ওমান প্রবাসী ব্যাবসায়ী মোহাম্মদ সাদেক হাসান সমাজ সেবায় ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান  আনোয়ারায় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লামায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন চন্দনাইশ প্রেস ক্লাবের ইফতার মাহফিল

রংপুরের পীরগাছায় ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • সময় সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪৩৫ পঠিত

মোঃ শফিকুল ইসলাম
সিনিয়র রিপোর্টারঃ

রংপুরের পীরগাছা উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় সদ্য পাসকৃত জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রায় দুইশ কৃতি শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা মূলক এই সংবর্ধনা দেওয়া হয়।

রংপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ মাহমুদের সভাপতিত্বে ও পীরগাছা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি সেলিম আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি মোতালেব হোসেন, উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল ও সেক্রেটারী মোস্তাফিজার রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী জহির উদ্দিন জুয়েল, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী হামিদুর রহমান, বেরোবি ছাত্রশিবিরের সভাপতি সুমন সরকার, ছাত্রশিবিরের পূর্ব থানার সভাপতি হাফেজ মোস্তাফিজার রহমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, ফুল ও উপহার তুলে দেন অতিথিরা।
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা মোস্তাক আহমেদ বলেন, তোমাদের ছাত্রশিবিরে যোগদানের জন্য এখানে ডাকা হয়নি। তোমরা মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় যে কৃতিত্ব অর্জন করেছে তার স্বীকৃতি স্বরূপ আজকের গুরুত্বপূর্ণ এই আয়োজন। তোমাদের সম্মাননা দেয়ার জন্য ডাকা হয়েছে। এই সংবর্ধনা তোমাদের জীবনে উৎসাহ ও অনুপ্রেরণা ও স্মৃতিময় হয়ে থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট