1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান শোক সংবাদ সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান

রাঙ্গুনিয়ায় দুই দিনব্যাপী বইমেলার উদ্বোধন

  • সময় বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৩ পঠিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ

রাঙ্গুনিয়া উপজেলার পাঠশালা রাঙ্গুনিয়ার আয়োজনে দুই দিনব্যাপী একুশে বই মেলার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাপ্তাই সড়কের পাশে কুলকুরমাই সন্তোষ বাবুর ঘাটায় আয়োজিত বই মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দীন। প্রধান অতিথি ছিলেন পার্কভিউ হাসপাতালে ম্যানেজিং ডিরেক্টর ডাঃ এটিএম রেজাউল করিম। পাঠশালা রাঙ্গুনিয়ার উদ্যোক্তা শিশির মোরশেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের এক্সিকিউটিভ ডিরেক্টর ডাঃ এসকেএম মোকাম্মেল সিয়াম, সাংবাদিক আকাশ আহমেদ, কথা সাহিত্যিক সৈয়দ মনজুর মোর্শেদ, শিক্ষক মো. আলমগীর, রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের জেনারেল ম্যানেজার মো. ইসমাঈল, সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব, ইসমাঈল হোসেন নয়ন প্রমুখ।

আয়োজকেরা জানান, ৫ম বারের মতো বই মেলার আয়োজন করা হয়েছে। বই মেলায় রক্তাক্ত ফাল্গুন, সমথট, বায়ান্ন, স্লোগান, ছোটপাখি এই পাঁচটি স্টলে প্রায় ১০হাজার বইয়ে সমৃদ্ধ ছিল। এই পাঁচটি স্টল ছাড়াও পাশে রয়েছে চা-থিয়েটার স্টল। যেখানে ফুল, চা, ফুসকাসহ নানা আয়োজন ছিল৷ এছাড়াও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের পক্ষ থেকে ফ্রি’তে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করা হয়। দুই দিনব্যাপী আয়োজিত এই বই মেলায় উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট