1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিসিটিভি ফুটেজ দেখে ৫ জন শনাক্ত: রাঙ্গুনিয়া’র যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা যুক্তরাজ‍্যে নিষিদ্ধ সংগঠনের আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, ইউকে’র উদ্যোগে ‘মানববন্ধন ও প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত গুম-অপহরণের ‘নাটক’ ও নারী নির্যাতনের অভিযোগে ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে বড় রদবদল, ৫ থানায় ওসিসহ ৮ কর্মকর্তার বদলি ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং-এর উদ্যোগে ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সিসিএম আই শ্রোতার আসরে প্রয়াত তবলা শিল্পী প্রদীপ নন্দীকে স্মরণ। পটিয়া আলমদার পাড়ায় মাইজভান্ডারী হক কমিটির উদ্যোগে তিন কন্যার বিয়েতে আর্থিক অনুদান। ২৫ বছর ধরে কলা বিক্রি করে পরিবারের হাল ধরেছেন পটিয়ার প্রতিবন্ধি নাছির। আনোয়ারার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি পটিয়ায় গ্রেফতার। পটিয়ার খরনায় বাড়ির ছাদে আঙ্গুর ও ডালিম চাষে সফলতা এম আজিজের।

লক্ষ্মীপুরের চন্দ্রগন্জে মৃত্যুর আগেই করব তৈরী

  • সময় বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৩২০ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুরের চন্দ্রগন্জে মৃত্যুর আগেই নিজের করব তৈরী করে রাখছেন মোঃ ওসমান হারুন (বি এস সি) নামে এক মাদরাসা শিক্ষক। সরেজমিনে গিয়ে দেখা যায় সদর উপজেলার ১১ নং চন্দ্রগন্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের পাটোয়ারী বাড়িতে এই ঘটনা ঘটেছে, চারদিকে পাকা করে দুটি করব তৈরী করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় স্হানীয়দের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে, কেউ কেউ ধর্মীয় অনুভূতি নিয়েও প্রশ্ন তুলেছেন।

নিজের করব তৈরী করা প্রসঙ্গে প্রশ্ন করলে জনাব ওসমান হারুন (বি এস সি) বলেন, আমি একান্তই ব্যক্তিগত অর্থ দিয়ে আমার পারিবারিক কবরস্হানে নিজের জন্য ও আমার স্ত্রীর জন্য কবরের জায়গা নির্ধারণ করে যাওয়ার উদ্দেশ্য এ কাজ করেছি। ধর্মীয় দৃষ্টিকোন হতে সঠিক কিনা এমন প্রশ্নের জবাবে মাদরাসা শিক্ষক জনাব ওসমান হারুন নিজেই বলছেন এটা হয়তো ঠিক না, তবে আমি আমার মনের অভিলাষ থেকেই আগাম কবর তৈরী ও স্হান নির্ধারন ও কবরের পরিচর্যা করে যেতে চাই। কে কি মনে করলো এটাতে আমি বিচলিত নই।

স্হানীয় বাসিন্দা সামছুল হক, আবদুল মান্নান, কবির হোসেন ও মমতায় আলী পাটোয়ারী, মিডিয়ার কাছে বলেন আমরা স্যারের এই কাজে বিব্রতবোধ করছি, উনি ও ওনার পরিবার সমাজে সম্মানিত মানুষ এই আগাম কবর তৈরী করে রাখার যে প্রক্রিয়া উনি শুরু করেছেন এটা ধর্মীয়ভাবে কতটুকু জায়েজ আমরা জানিনা।

স্হানীয় পাঁচপাড়া দারুণ আমান নুরানি ও হাফিজিয়া মাদরাসা ‘র প্রধান শিক্ষক মাওলানা মো : খোরশেদ আলম বলেন আগাম কবর তৈরী করে রাখা শরীয়ত সম্মত না, কারণ কার মরন কোথায় কিভাবে হবে আমরা জানিনা। ওনার এই কাজ সমাজে একটা বিভ্রান্তি সৃষ্টি করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট