1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় কালুরঘাট ফেরিঘাটে নদীতে পড়ে ডুবে গেছে ট্রাক, প্রাণে বাঁচলেন চালক বাঁশখালীতে মাকে হত্যা: র‍্যাব-৭ ও র‍্যাব-১৫-এর যৌথ অভিযানে ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত বার্তা পেয়েছেন। ভূঁয়া কাগজে বন্দর থেকে বের করা কন্টেইনার উদ্ধার, জড়িতদের ধরতে তদন্ত কমিটি এপেক্স বাংলাদেশের উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন। এম. এ. হাশেম রাজুর ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে শুভেচ্ছা বিনিময় ও সেমিনার অনুষ্ঠিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বোয়ালখালীতে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু, দিশেহারা পরিবার রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু

লোহাগাড়ায় ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্টিত

  • সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৪২ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

৩ সেপ্টেম্বর-২১ জুমাবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ার ঐতিহ্যবাহী সংগঠন- হযরত ইমাম হাসান হোসাইন রাদ্বি: একতা সংঘের ব্যবস্থাপনায় পবিত্র মহররম, আশুরা ও আহলে বায়তে রাসুল এবং শোহদায়ে কারবালার স্মরণে এলাকাবাসীর উদ্যোগে ২য় বারের মত ‘ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিল ও এই উপলক্ষে ফ্রী রক্ত গ্রুপ নির্ণয় ক্যাম্প ছগিরাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে -একতা সংঘের সম্মানিত উপদেষ্টা, চট্টগ্রামস্থ তাজুল ইসলাম হাই স্কুলের হেড মাওলানা’ ও আল্লামা গাজী আব্দুস সবুর সিদ্দিকী রাহঃ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট আলেমেদ্বীন, শিক্ষানুরাগী হযরতুল্লামা মুহাম্মদ জসিমুদ্দীন আলকাদেরীর সভাপতিত্বে শুক্রবার বাদে মাগরিব হতো অনুষ্ঠিত হয়েছে।

একতা সংঘের সহ-গ্রন্থগার সম্পাদক ওয়াহিদুল ইসলাম ও হাফেজ নেজামুদদীনের পবিত্র কুরআন মজিদ তেলাওয়াত ও বিশিষ্ট নাত খাঁ শায়ের মুহাম্মদ আব্দুর রহমানের হামদ্ ও নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া মাহফিলে স্বাগত বক্তব্য প্রদান করেন-প্রতিষ্টাতা ও সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন।

এতে প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষক হযরতুল্লামা মুহাম্মদ মিশকাতুল ইসলাম আলকাদেরী, বিশেষ ওয়ায়েজ -সূফি ফতেহ আলী ওয়ায়েসী মাদরাসার আরবী প্রভাষক- হযরত মাওলানা মুহাম্মদ এহসানুল হক কাদেরী, ছগিরাপাড়া জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মাহমুদুল হক সাহেব তকরির পেশ করেন।

বক্তারা বলেন-৬১ হিজরীতে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর হাতে নবীজীর দৌহিত্র হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু অানহুসহ ৭২/৮৩ জনের শাহাদাতের মাধ্যমে পাপিষ্ট ইয়াজিদের নগ্ন হাত থেকে দ্বীন-ইসলামকে রক্ষা করেছেন।
তাই সামাজিক ও ব্যক্তিজীবনে সদা সত্য,ন্যায়ের পথে অটল থাকা এবং অবিচার, শোষন, অত্যাচার ও অত্যাচারীর বিপক্ষে প্রতিবাদ করাই কারবালার শিক্ষা।
দুঃখের বিষয় হলো, বর্তমানে কিছু নামধারী মওলভী জালিম-পাপিষ্ট ইয়াজিদকে নির্দোষ প্রমাণে মরিয়া হয়ে তার পক্ষে সাফাই গাইছে! অথচ ইয়াজিদ একজন বর্বর,জালিম, অত্যাচারী ও নাফরমান ছিলো।
তাই ইয়াজিদের পক্ষাবলম্বন করা আলেম নামধারীদের ব্যাপারে সজাগ থাকার জন্য সরলমনা মুসলিম মিল্লাতের প্রতি আহবান জানানো হয়।

আরো উপস্থিত ছিলেন একতা সংঘের সিনিয়র সহ-সভাপতি মাওলানা এনামুল হক, মাওলানা তাওহীদুল ইসলাম,সহ-সভাপতি মাওলানা এহেসান উদ্দিন কাদেরী, জেনারেল সেক্রেটারি সাজরিল আওয়াল শিফাইন, সাংগঠনিক সম্পাদক মিযানুর রহমান, অর্থ-সম্পাদক কায়দে আযম সাকিব, গ্রন্থাগার-সম্পাদক আব্দুল্লাহ আফনান, পরিকল্পনা-সম্পাদক মুহাম্মদ রাকিব, দপ্তর-সম্পাদক আবু হুরায়রা শাইয়ুন, তানজিলুর রহমান জিয়াদ, রিদওয়ানুল হক, ফরহাত হোসেন সাকিব,আরমানুল হক,ফাহিম, মুহাম্মদ সাকিব, মিনহাজ, তারেক , সায়নান
মাহমুদ সাদ, জুহাইর, জাঈম প্রমুখ।

পরিশেষে সালাত ও সালাম,মিলাদ-কিয়ামের মাধ্যমে দেশে ও জাতির কল্যাণ এবং মহামারী করোনা ভাইরাস হতে মুক্তিকামনা করে দোয়া-মুনাজাত ও তাবরুক বিতরণের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট