1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
চকবাজারে ব্যবসায়ীর বাসায় গুলি ছুঁড়ে চাঁদাবাজি: র‍্যাবের হাতে মূল আসামি গ্রেফতার রাউজানে পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও কার্তুজ উদ্ধার সাতকানিয়ায় ফকিরখীল জামে মসজিদের পুনর্নির্মাণ কাজে সহযোগিতার আহ্বান চট্টগ্রামে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা একটি সমৃদ্ধ, ইনক্লুসিভ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, মন্ত্রী মীর হেলাল যথাযোগ্য মর্যাদায় হালিশহর থানার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি পুলিশের শ্রদ্ধা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ‘সিলেট উন্নয়ন মঞ্চ’র শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও পথসভা হযরত মাছুম আউলিয়া (রঃ) এর ৬৪তম বার্ষিক ওরশ উপলক্ষে পটিয়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প বাঘাইছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বাংলাদেশ সাংবাদিক ক্লাব (বিজেসি’র) শ্রদ্ধাঞ্জলি বাঘাইছড়িতে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শ্বশুর-শ্বাশুড়ির নির্যাতনে গৃহবধূ ও নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবি – মুহাম্মদ আলী

  • সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৬৮ পঠিত

মিরসরাইয়ের করেরহাটে স্বামী, শ্বশুর শ্বাশুড়ির অবহেলা ও অমানবিক নির্যাতনের শিকার হয়ে ভূমিষ্ঠ হয়ে নবজাতকের মৃত্যু এবং দীর্ঘ ১৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা সোয়া দুইটার দিকে মারা গেছে গৃহবধূ রিমা আক্তার (২১)।

গৃহবধূ রিমা আক্তার উপজেলার করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ অলিনগর গ্রামের মাদু মিস্ত্রি বাড়ির মামুদুল হকের মেয়ে ও একই এলাকার জাফর মিস্ত্রি বাড়ির জাফর আহম্মদের পুত্র ওসমান গণির স্ত্রী।
প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি দিবাগত রাত নয়টার দিকে গৃহবধূ রিমা আক্তারের প্রসব বেদনা উঠলে স্বামী, শ্বশুর শ্বাশুড়ির অবহেলায় সারারাত প্রসব বেদনা সহ্য করে ২৮ জানুয়ারি সকালে ভূমিষ্ট হয়ে নবজাতকের মৃত্যু হয় এবং গোপনে দাফন করা হয়। পরবর্তীতে অসুস্থ গৃহবধূ রিমা আক্তারকে প্রথমে বারইয়াহাট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, সেখানে অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা সোয়া দুইটার দিকে সে মারা যায়।

এক বিবৃতিতে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এম জাফর উল্লাহ ও মহাসচিব মুহাম্মদ আলী উক্ত এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সরকার নারী ও শিশু নির্যাতনের সর্বোচ্চ শাস্তির ঘোষণার পরও নারী নির্যাতনের হার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর তাই এই ধরনের ঘটনা থেকে রক্ষা পেতে হলে সামাজিক ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। এবং তার পাশাপাশি দোষীদের খুব দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি কার্যকর করতে হবে তবেই নারী ও শিশু নির্যাতনের হার কমে আসবে বলে মনে করেন তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট