1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পটিয়ায় মাটিকাটা প্রতিরোধে সংঘর্ষ, দু’পক্ষের ধস্তাধস্তি। বাঘাইছড়িতে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান সীতাকুণ্ডে অভিযানে জাল জব্দ বোয়ালখালীতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন নিয়ে উঠান বৈঠক কালুরঘাট সেতু নির্মাণে পদক্ষেপ শুরু: সাংসদ এরশাদ উল্লাহ আজই চসিক’র মেয়াদ শেষ, বর্তমান মেয়র চান পদে থাকতে। কী বলছে আইন? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রত্যয়ের বাংলা বর্ণমালা ও বানান প্রতিযোগিতা পটিয়া সিটি আইডিয়াল স্কুল পরিদর্শন করলেন সচেতন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ। ভাষা শহীদদের প্রতি বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চলের শ্রদ্ধা নিবেদন

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে দক্ষিণ মাদার্শা সেবাশ্রমে তিনদিনব্যাপী মহোৎসব

  • সময় শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৪৯৭ পঠিত

মোঃ কায়সার , চট্টগ্রাম প্রতিনিধি।

ত্রিকালদর্শী মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে দক্ষিণ মাদার্শা সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের আয়োজনে এবং হাজারো ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে তিনদিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক মহোৎসব।

গত ১২, ১৩ ও ১৪ জুন আয়োজিত এই মহোৎসবে স্থান পেয়েছে—মঙ্গল প্রদীপ প্রজ্বালন, নগর কীর্তন, বাবার বাল্যভোগ, সমবেত প্রার্থনা, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য পরিবেশনা, মহানাম যজ্ঞ, সংকীর্তন এবং অন্নপ্রসাদ বিতরণ। উৎসবমুখর এই পরিবেশে আশ্রম প্রাঙ্গণ পরিণত হয় এক অপূর্ব ধর্মীয় মিলনমেলায়।

১২ জুন মহোৎসবের সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। বিকেলে অনুষ্ঠিত হয় সঙ্গীতানুষ্ঠান, যেখানে সুরের সুধা পরিবেশন করে ‘সা রে গা মা সংগীত নিকেতন, মদুনাঘাট’।

১৩ জুন এই দিনে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট ধর্মীয় বক্তাগণ। শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন গৌরাঙ্গ বাড়ী সেবাশ্রমের মোহন্ত মহারাজ শ্রীল স্বরূপ দাশ বাবাজী।

১৪ জুনমহানাম যজ্ঞের পূর্ণাহুতি এবং বর্ণাঢ্য নগর কীর্তনের মধ্য দিয়ে শেষ হয় তিনদিনের মহোৎসব।

সভাপতিত্ব ও আয়োজকবৃন্দ:
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সন্তোষ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক রূপেশ দাশগুপ্ত।

উৎসব উদযাপন কমিটির সভাপতি ছিলেন এড. উৎপল রানা শীল। সহ-সভাপতি মৃদুল কান্তি নাথ, শিবু ধর, কাজল বিশ্বাস, অর্থ সম্পাদক টুটুল চক্রবর্ত্তী,যুগ্ম সাধারণ সম্পাদক রকি শীল, সহ-সাধারণ সম্পাদক টিটন বৈদ্য ও সৃজন চক্রবর্ত্তী,সাংগঠনিক সম্পাদক অরুন দত্ত সহ অন্যান্য সদস্যরা সুনিপুণভাবে উৎসব পরিচালনায় অংশ নেন।

উপস্থিত ছিলেন:
প্রীয়তোষ ধর, অসিম চক্রবর্ত্তী, মুন্না দাশ, তুহিন চৌধুরী (রাজিব), শুভ শীল, লিটন নাথ, পংকজ দাশ, রানা দাশ, রাজ দাশ, লাকী পালিত, সীমা দাশ, ঋত্বিক দাশ, অন্ত্ত নাথ, হৃদয় দাশ, তাপসী দাশ, ছবি শীল, শিল্পী নাথ, সুমন নাথ, অমিত বিশ্বাস, সুজন ধর, পরিমল দাশসহ আরও অনেক ভক্ত ও সদস্যবৃন্দ।

এই পবিত্র তিথিতে দূর-দূরান্ত থেকে আগত হাজারো নর-নারী ভক্তের উপস্থিতিতে আশ্রম চত্বরে সৃষ্টি হয় এক অনন্য শান্তিপূর্ণ ও ভক্তিমূলক পরিবেশ। ধর্মীয় ভাবগাম্ভীর্যে ও আনন্দঘন উৎসবের আবহে সমাপ্ত হয় লোকনাথ ব্রহ্মচারী বাবার স্মরণোৎসব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট