1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ’র পহেলা বৈশাখে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। কবে মিলবে যানজটের মুক্তি: ভাল নেই চট্টগ্রামবাসী -আলমগীর আলম। পটিয়া লাখেরা উচ্চ বিদ্যালয়ে অবসরকালীন সংবর্ধনা ও মেধাবৃত্তি সনদ বিতরণ। মানবতার কাজে এগিয়ে এপেক্স বাংলাদেশ:সাচিং প্রু জেরী এমপি। বিয়ের প্রলোভনে ধর্ষণ ও পর্নোগ্রাফি: র‍্যাবের জালে মূলহোতা তোফাজ্জলসহ গ্রেফতার ২ শিশু স্বাস্থ্য সুরক্ষায় বোয়ালখালীতে এমআর ক্যাম্পেইন স্বপ্ন থেকে সহিংসতায়: কিশোর জীবনের করুণ রূপান্তর – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল সীতাকুণ্ডে বিশেষ হাম ক্যাম্পইন ২০ এপ্রিল

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে দক্ষিণ মাদার্শা সেবাশ্রমে তিনদিনব্যাপী মহোৎসব

  • সময় শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৬০২ পঠিত

মোঃ কায়সার , চট্টগ্রাম প্রতিনিধি।

ত্রিকালদর্শী মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে দক্ষিণ মাদার্শা সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের আয়োজনে এবং হাজারো ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে তিনদিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক মহোৎসব।

গত ১২, ১৩ ও ১৪ জুন আয়োজিত এই মহোৎসবে স্থান পেয়েছে—মঙ্গল প্রদীপ প্রজ্বালন, নগর কীর্তন, বাবার বাল্যভোগ, সমবেত প্রার্থনা, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য পরিবেশনা, মহানাম যজ্ঞ, সংকীর্তন এবং অন্নপ্রসাদ বিতরণ। উৎসবমুখর এই পরিবেশে আশ্রম প্রাঙ্গণ পরিণত হয় এক অপূর্ব ধর্মীয় মিলনমেলায়।

১২ জুন মহোৎসবের সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। বিকেলে অনুষ্ঠিত হয় সঙ্গীতানুষ্ঠান, যেখানে সুরের সুধা পরিবেশন করে ‘সা রে গা মা সংগীত নিকেতন, মদুনাঘাট’।

১৩ জুন এই দিনে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট ধর্মীয় বক্তাগণ। শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন গৌরাঙ্গ বাড়ী সেবাশ্রমের মোহন্ত মহারাজ শ্রীল স্বরূপ দাশ বাবাজী।

১৪ জুনমহানাম যজ্ঞের পূর্ণাহুতি এবং বর্ণাঢ্য নগর কীর্তনের মধ্য দিয়ে শেষ হয় তিনদিনের মহোৎসব।

সভাপতিত্ব ও আয়োজকবৃন্দ:
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সন্তোষ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক রূপেশ দাশগুপ্ত।

উৎসব উদযাপন কমিটির সভাপতি ছিলেন এড. উৎপল রানা শীল। সহ-সভাপতি মৃদুল কান্তি নাথ, শিবু ধর, কাজল বিশ্বাস, অর্থ সম্পাদক টুটুল চক্রবর্ত্তী,যুগ্ম সাধারণ সম্পাদক রকি শীল, সহ-সাধারণ সম্পাদক টিটন বৈদ্য ও সৃজন চক্রবর্ত্তী,সাংগঠনিক সম্পাদক অরুন দত্ত সহ অন্যান্য সদস্যরা সুনিপুণভাবে উৎসব পরিচালনায় অংশ নেন।

উপস্থিত ছিলেন:
প্রীয়তোষ ধর, অসিম চক্রবর্ত্তী, মুন্না দাশ, তুহিন চৌধুরী (রাজিব), শুভ শীল, লিটন নাথ, পংকজ দাশ, রানা দাশ, রাজ দাশ, লাকী পালিত, সীমা দাশ, ঋত্বিক দাশ, অন্ত্ত নাথ, হৃদয় দাশ, তাপসী দাশ, ছবি শীল, শিল্পী নাথ, সুমন নাথ, অমিত বিশ্বাস, সুজন ধর, পরিমল দাশসহ আরও অনেক ভক্ত ও সদস্যবৃন্দ।

এই পবিত্র তিথিতে দূর-দূরান্ত থেকে আগত হাজারো নর-নারী ভক্তের উপস্থিতিতে আশ্রম চত্বরে সৃষ্টি হয় এক অনন্য শান্তিপূর্ণ ও ভক্তিমূলক পরিবেশ। ধর্মীয় ভাবগাম্ভীর্যে ও আনন্দঘন উৎসবের আবহে সমাপ্ত হয় লোকনাথ ব্রহ্মচারী বাবার স্মরণোৎসব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট