1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত চন্দনাইশ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রাশেদ হামিদ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বোয়ালখালী চরণদ্বীপ মডেল প্রাথমিক বিদ্যালয়ে চুরি রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন। বাকলিয়া থানা পুলিশের অভিযান ৪ মামলার পলাতক দুর্ধর্ষ আসামি শওকত আলী গ্রেফতার বোয়ালখালীতে অনূর্ধ্ব-১৭ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সমুদ্রে কোস্ট গার্ডের ডাবল স্ট্রাইক ৬ কোটি টাকার জাল ৫৩ জেলে আটক ট্রলার জব্দ

  • সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৯ পঠিত

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

সমুদ্রের মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। চট্টগ্রামের বাঁশখালী ও সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযানে অবৈধ মৎস্য শিকারের সঙ্গে জড়িত ৩টি আর্টিসানাল ট্রলিং বোট, ৩০টি ট্রলিং জাল, বিপুল পরিমাণ সামুদ্রিক মাছসহ মোট ৫৩ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

জব্দকৃত জাল ও মাছের বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫৬ লক্ষ টাকা বলে জানিয়েছে বাহিনীটি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ ডিসেম্বর মঙ্গলবার রাত ১০টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক চট্টগ্রামের বাঁশখালী থানাধীন খাটখালী নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে তল্লাশি চালিয়ে প্রায় ২৮ লক্ষ টাকা মূল্যের ৫টি ট্রলিং জাল এবং ২ হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৬ জন জেলেকে আটক করা হয়।

অন্যদিকে, ১৭ ডিসেম্বর বুধবার মধ্যরাত ৩টায় কোস্ট গার্ড জাহাজ **‘সবুজ বাংলা’ কর্তৃক সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন উত্তর-পশ্চিম সমুদ্র এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালিত হয়।এ অভিযানে ২টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি ২৮ লক্ষ টাকা মূল্যের ২৫টি ট্রলিং জাল এবং ৩ হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ৩৭ জন জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছ এবং আটককৃত জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন,
দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ মৎস্য আহরণ বন্ধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখবে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অভিযান অবৈধ ট্রলিং প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং দেশের সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব ফেলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট