1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিসিআরসির উদ্যোগে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার প্রদান বন্দর নগরীতে ডিবির মধ্যরাতের তাণ্ডব ৫৪৩ কার্টুন অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার দুই চোরাকারবারি গ্রেপ্তার সীতাকুণ্ডে উঠান বৈঠকে স্বামীর পক্ষে ভোট চাইলেন স্ত্রী সীতাকুণ্ডে আমিরে জামায়াতের আগমন উপলক্ষে মিছিল সমাবেশ ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে প্রকাশিত আটটি বইয়ের মোড়ক উম্মোচন ড. সুকোমল বড়ুয়া ধানের শীষ প্রতীক তুলে দিলেন চট্টগ্রাম ১৪ আসনের এমপি প্রার্থী জসীম উদ্দিন আহমেদকে পটিয়ায় গভীর রাতে শীতার্তের শীতবস্ত্র দিলেন ব্যাবসায়ী নুরুল আলম। শাহ মজিদিয়া আখতারুল উলুম দাখিল মাদ্রাসার ২৬ তম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন গীতাঞ্জলি মাতৃসম্মিলনীর শীতবস্ত্র বিতরণ ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক নেটওয়ার্কিং বিজনেস ডিনার অনুষ্ঠিত

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যাচার, হুমকি, মিথ্যা মামলার প্রতিবাদে আলোচনা সভা

  • সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৫০৮ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

বন্দর নগরীর চট্টগ্রামের বন্দর-ইপিজেড ও পতেঙ্গার বিভিন্ন বিটে প্রকৃত সাংবাদিক পেশায় দায়িত্ব পালন কারীদের জেষ্ট্য সাংবাদিকদের এক আলোচনা সভা সকাল ১১টায় সি ইপিজেডস্থ একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সাংবাদিকরা তাদের মতামত জানিয়ে বলেন, প্রকৃত সাংবাদিক পেশায় দায়িত্বপালন কালে অনৈতিক অপবাদ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি-নির্যাতনের প্রতিবাদসহ মহান পেশাকে কলঙ্গ লেপন করে যারা সংবাদ পরিবেশন করছেন তাদের কে ভবিষ্যতে সর্তক ও যত্নবান হবার জোর দাবি জানিয়েছেন ।

এছাড়া প্রকৃত স্বচ্ছ তথ্য ও ঘটনা না জেনে,পতিতা/ দেহ ব্যবসা কারিনিদের দালাল কবির ও রিক্সা চালকের সাক্ষাৎকার নিয়ে ০১ ডজন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা,ভিতিহীন সংবাদ প্রকাশ অত্যন্ত দুঃখ জনক এবং শিষ্টাচারের বর্হিপ্রকাশ। তাই, আগামীতে বন্দর-ইপিজেড ও পতেঙ্গার বিভিন্ন বিটে প্রকৃত সাংবাদিক পেশায় দায়িত্ব পালনকারীদের উপর মিথ্যাচার সংবাদ প্রকাশ ও বিভিন্ন দপ্তরে প্রেরণকৃত পত্র প্রত্যাহার করতে জোর দাবি জানান।

দৈনিক সোনালী খবর পত্রিকার বিশেষ প্রতিবেদক ও দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার ব্যবস্হপনা পরিচালক এবং বাংলাদেশ সাংবাদিক ক্লাব এর চেয়ারম্যান মো:খলিলুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন, অপরাধ অনুসন্ধান টিভি’র চেয়ারম্যান মো: নজরুল ইসলাম খান, দৈনিক আলোকিত দেশ পত্রিকার প্রধান সম্পাদক ও বিএমএসএফ”র চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কেএম রুবেল, দৈনিক মানব সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম. মোসলেহ উদ্দিন বাহার, দৈনিক আজকালের দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জীবনকৃষ্ণ দেবনাথ, চিটাগং ডেইলী ডটকমের সিনিয়র রিপোটার ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রিয় সদস্য মুঃবাবুল হোসেন বাবলা,

দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার বিভাগীয় ব্যুরো প্রধান ও ঢাকা প্রেস ক্লাব’র স্থায়ী সদস্য মোঃ শহিদুল ইসলাম, দৈনিক আলোকিত দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বি এম এস এফ”র বন্দর জোন কমিটির সাধারণ সম্পাদক শেখ আহমেদ সাকিল, দৈনিক সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার ও ঢাকা প্রেসক্লাবের স্থায়ী সদস্য মোঃ রিয়াজ উদ্দিন,দৈনিক সোনালী খবর পত্রিকার ইপিজেড থানা প্রতিনিধি, মোঃ ওমর ফারুক, মোঃ মোস্তাফিজুর রহমান, দৈনিক অপরাধ অনুসন্ধান এর পরিচালক মোঃ জুয়েল মাঝিসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রিপোটার, ফটো সাংবাদিক ও টিভি ক্যামরা সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় উপস্থিত সাংবাদিক বৃন্দ চট্টগ্রামের বন্দর-ইপিজেড ও পতেঙ্গার বিভিন্ন বিটে প্রকৃত সাংবাদিক পেশায় দায়িত্ব পালনকারীরা ঐক্যবদ্ধ ভাবে স্ব-স্ব পেশা স্বচ্ছ ভাবে পালন করবে বলে অঙ্গীকার করেন এবং সাংবাদিকদের বিরুদ্ধ, কেউ মিথ্যাচার ও হুমকি-নির্যাতন,ভূয়া তথ্য প্রচার করিলে কাউকে ছাড় দেয়া হবেনা বলে হুশিয়ারী প্রকাশ করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট