1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীতে মাকে হত্যা: র‍্যাব-৭ ও র‍্যাব-১৫-এর যৌথ অভিযানে ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত বার্তা পেয়েছেন। ভূঁয়া কাগজে বন্দর থেকে বের করা কন্টেইনার উদ্ধার, জড়িতদের ধরতে তদন্ত কমিটি এপেক্স বাংলাদেশের উদ্যোগে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন। এম. এ. হাশেম রাজুর ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে শুভেচ্ছা বিনিময় ও সেমিনার অনুষ্ঠিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বোয়ালখালীতে মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু, দিশেহারা পরিবার রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) কর্তৃক পঙ্গু রোগীকে হুইল চেয়ার প্রদান রংপুরে জাল নোট চক্রে র‌্যাবের বড় অভিযান: কারখানা ও সরঞ্জামসহ গ্রেফতার ১

সাতকানিয়া উপজেলায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • সময় সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮১ পঠিত

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব লায়ন আব্দুল গাফ্ফার চৌধুরী সভাপতিত্বে ও সাতকানিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক শাফায়েতুল্লাহ চক্ষুর সঞ্চালনায় ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

গতকাল সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য, নুরুল কবির, অধ্যাপক এহসানুল মাওলা,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নুরুল আফসার, খাগরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, আরমান হোসেন, উত্তর সাতকানিয়া যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ, যুগ্ন আহবায়ক আজিজুল হক সিকদার, জামাল হাকিম, মোঃ ইসমাইল, আমির হোসেন, মোঃ সোহেল, শাহজাহান, বিএনপি নেতা সুলতান, মোঃ ইদ্রিস, রাজা মিয়া প্রমুখ। এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিএনপিতে চাঁদাবাজ, দখলবাজ ও বিশৃঙ্খলাকারীদের ঠাঁই নেই বলে জানিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব লায়ন আব্দুল গাফ্ফার চৌধুরী বলেন, কোনো চাঁদাবাজের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আপনাদের এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে আসে, তবে তাকে ধরে পুলিশ-সেনাবাহিনীর হাতে তুলে দেবেন। আজকে বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশ হচ্ছে।এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই এবং বিশৃঙ্খলাকারীদের দলে ঠাঁই নেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট