1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
রক্তঝরা পথ পেরিয়ে: বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের অবিনাশী যাত্রা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া সীতাকুণ্ডে ঈদ জামায়াতে সন্ত্রাসী চাঁদাবাজদের সর্তক করলেন এম পি ধর্মীয় ভাবগাম্ভীর্যে চট্টগ্রামে পবিত্র ঈদের জামাতে দল-মতের মানুষের ঢল শোক সংবাদ মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন সুবিধাবঞ্চিত শিশুদের রাঙাতে ‘বি ফর বাংলাদেশ’-এর ‘রঙিন হাতে ঈদ’ উৎসব জুমাতুল বিদায় ঢাকা ও চট্টগ্রামে মুসল্লীদের ঢল- শনিবার ঈদুল ফিতর দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার ঈদকে ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, র‍্যাবের টহল বৃদ্ধি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ৬৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

সাশ্রয়ী মুল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম টি কে গ্রুপের।

  • সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৭ পঠিত

তোষাদ রায়হান :

আসন্ন পবিত্র রমজান মাসে ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখার নিমিত্তে টিকে গ্রুপ কর্তৃক আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ১১:০০ টায় কারওয়ান বাজারস্থ পেট্রোবাংলার সামনে সাশ্রয়ী মূল্যে সাধারণ জনগণের মাঝে ভোগ্যপণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়।

বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন টিকে গ্রুপের বিজনেস ডিরেক্টর গ্রুপ-১ জনাব মোহাম্মদ মোফাচ্ছেল হক ও বিজনেস ডিরেক্টর গ্রুপ-২ জনাব শফিউল আথহার তসলিম।

শুরুতেই টিকে গ্রুপের প্রতিনিধিরা বলেন, টিকে গ্রুপের পক্ষ থেকে প্রতি বছর রমজানের পূর্বে তেল, আটা, ময়দা, সুজি, ডাল, দুধসহ বেশ কিছু পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হয়। তিনি আরও বলেন, সাশ্রয়ী মূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম রমজান মাসব্যাপী সারাদেশে চলমান থাকবে। বর্তমানে দেশের ৯টি পয়েন্টে এ কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের ৪১টি পয়েন্টে এ কার্যক্রম পরিচালিত করা হবে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুষ্টি কনজিউমার ডিভিশনের হেড অব বিজনেস মোহাম্মদ আলম চৌধুরী, হেড অব সেলস মোহাম্মদ শফিকুল ইসলাম, হেড অব ব্র্যান্ড ইব্রাহিম খলিল নয়নসহ টিকে গ্রুপের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট