1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলা রাঙ্গামাটিতে অনুষ্ঠিত। রাঙ্গামাটিতে বার্ষিক আনন্দ ভ্রমণ ও মিলন মেলায় মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ শীতার্ত মানুষের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু সংযুক্ত আরব আমিরাত আওলাদে রাসূল আগমন উপলক্ষে গাউছিয়া কমিটির কেন্দ্রীয় পরিষদের মাহফিল বিকাশ-নগদ-রকেটে ১ হাজার টাকার বেশি লেনদেন করা যাবেনা বায়েজিদের বাংলাবাজার সন্ত্রাস,চাঁদাবাজি ও অবৈধ দখলে অতিষ্ঠ ব্যবসায়ী ও এলাকাবাসী দৈনিক সাঙ্গু লেখক ও পাঠক ফোরামের আহ্বায়ক কমিটি গঠিত আশার আলো মানবিক ফাউন্ডেশন চট্টগ্রাম কর্তৃক বার্ষিক মিলনমেলা আলোচনা সভা সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ বিসিআরসির উদ্যোগে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার প্রদান

সীতাকুণ্ডে অগ্নিতাণ্ডবে নিহত-আহতের উদ্দেশ্যে ওলামা লীগের দোয়া মাহফিল

  • সময় সোমবার, ৬ জুন, ২০২২
  • ৫২৯ পঠিত

৬ জুন ২০২২ সোমবার বাদ এ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বীর চট্রলার সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নকাণ্ডে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ওলামা লীগের কেন্দ্রীয় সভাপতি মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক
হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জুয়েলের
পরিচালনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন,
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক যুবনেতা বদিলউল আলম বদি, আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য তসলিম উদ্দিন রানা, ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য বেলাল নূরী, ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য সালাউদ্দিন সাকিব, উপ-কমিটির সদস্য মিজানুর রহমান সরদার,হকার্স লীগের কেন্দ্রীয় আহবায়ক জাকির হোসনে হানিফ,ওলামা লীগের কার্যকরি সভাপতি মাওলানা আনোয়ার শাহ, সহ-সভাপতি হাফেজ কারী মুফতী আব্দুল আলিম বিজয়নগরী, যুগ্ন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ইদ্রিচ আলম, কৃষক লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন আলমগীর, শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি সোহাগ চৌধুরী, কৃষক লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ মুজিবুর রহমান মিয়াজী প্রমূখ।

দোয়ায় আল্লাহ সোবহানাহু তা’য়ালার দরবারে অগ্নিকাণ্ডে নিহতদের রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য ধারণ করার তৌফিক কামনা করা হয়। এছাড়াও মুনাজাতে আহতদের দ্রুত সুস্থতা কামনাসহ দেশ ও জাতির কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও নিরাপদ দীর্ঘায়ু কামনা মধ্যে দিয়ে জাতীয় মসজিদের সিনিয়র পেশ হাফেজ কারী মুফতী মিজানুর রহমান দোয়ার সমাপ্তি টানেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট